Home সাম্প্রতিক চীনের সঙ্গে শিগগিরই কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপে যাচ্ছে বাংলাদেশ
সাম্প্রতিক

চীনের সঙ্গে শিগগিরই কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপে যাচ্ছে বাংলাদেশ

Share
Share

চীনের সঙ্গে শিগগিরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সাক্ষাতেই কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরুর বিষয়ে একমত হন দুজন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ দ্রুত চালুর বিষয়েও আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে।

বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং মূল্যবান কৌশলগত অংশীদার হিসাবে বর্ণনা করেন এবং ‘ওয়ান-চায়না’ নীতির প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফল চীন সফরের পরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন গতি এবং বাংলাদেশ-চীন সম্পর্ককে ‘অভিন্ন ভবিষ্যতের সাথে চীন-বাংলাদেশ সম্প্রদায়’ এ উন্নীত করায় সন্তোষ প্রকাশ করেন।

Advertisement: 5:40

Close Player
চীনা রাষ্ট্রদূতও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘস্থায়ী ও ঘনিষ্ঠ সম্পর্ককে আরও এগিয়ে নিতে তার সমর্থন কামনা করেন। তিনি চীনের নির্বাহী উপ-পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান।

আরও পড়ুন

সৌদি-তুরস্ক-পাকিস্তানের জোটে যাওয়ার ঝুঁকি প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জবাব
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের ফলাফল সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এর মধ্যে রয়েছে চীন অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন, মোংলা বন্দরের আধুনিকায়নের জন্য একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর এবং মোংলা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠায় সম্ভাব্য সহযোগিতা।

চীনা রাষ্ট্রদূত বলেন, সিইআইজেড প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সঙ্গে প্রায় ৩০টি চীনা কোম্পানিকে আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে, যা স্থানীয় বাংলাদেশিদের জন্য আনুমানিক একলাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

বৈঠকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা হয়। এছাড়া, বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল ও পেয়ারা রফতানি, বাংলাদেশ–চীন–মিয়ানমার অর্থনৈতিক করিডোর এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে আসন্ন উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদের সফর সম্পর্কেও অবহিত করেন। এর মধ্যে রয়েছে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির ভাইস প্রেসিডেন্ট, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী এবং ইউনান প্রদেশের নির্বাহী ভাইস গভর্নরের বাংলাদেশ সফর।

আলোচনার শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে আগামী অক্টোবরে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন চীনের এই কূটনীতিক।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগ

Copied from: https://rtvonline.com/

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড, ২৪ ঘণ্টায় ভর্তি ৯৯৬

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু ইন্টার্নশিপ ও প্রশিক্ষণমূলক কাজে অংশ নেওয়ার অনুমোদন সীমিত করতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নতুন নির্দেশনা জারি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...

Related Articles

লেস্টারের সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ড ইউনাইটেডে যোগ...

৮ বছর পর সিলেটে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালু

আট বছর বন্ধ থাকার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবার বিদেশি...

সাগর-রুনি হত্যায় জড়িত সাবেক গোয়েন্দা প্রধান

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার দীর্ঘ তদন্তে নতুন...

সাগর-রুনি হত্যা তদন্তে উঠে এলো এক বিনোদন কর্মীর নাম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন সূত্র...