Home বিনোদন বিসিবির মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ছেন রাবিদ ইমাম
বিনোদন

বিসিবির মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ছেন রাবিদ ইমাম

Share
Share

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দীর্ঘদিনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাবিদ ইমাম। তবে ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁর পথচলা শেষ হচ্ছে না। নতুন দায়িত্বে বিসিবির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) হিসেবে কাজ করবেন তিনি। মূলত হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের দায়িত্ব সামলাবেন রাবিদ।

২০০৫ সাল থেকে বিসিবির সঙ্গে যুক্ত রাবিদ ইমাম। দীর্ঘ ২১ বছর ধরে মিডিয়া বিভাগের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়তে পারেন এই অভিজ্ঞ কর্মকর্তা। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রাবিদ ইমাম নিজেই। মিডিয়ার দায়িত্ব থেকে সরে গিয়ে এখন আরও সরাসরি ক্রিকেটের সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি।

রাবিদ ইমাম বলেন, ‘অনেক বছর তো হলো দায়িত্বের। যে কারণে অনেক দিন ধরেই ভাবছিলাম, এই দায়িত্ব ছেড়ে কীভাবে আরও সরাসরি ক্রিকেটের সঙ্গে থাকা যায়। এখন সুযোগ পেয়েছি, চেষ্টা করব কাজ করার।’

নতুন দায়িত্বে এজিএম হলেও রাবিদের মূল কাজ হবে বিসিবির এইচপি বিভাগকে ঘিরে। বিশেষ করে দেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করা এবং ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির প্রক্রিয়ায় তিনি ভূমিকা রাখবেন।

এদিকে রাবিদ ইমামের দায়িত্ব ছাড়ার পর বিসিবির মিডিয়া বিভাগেও পরিবর্তন আসতে পারে। জানা গেছে, নতুন করে অন্তত দুজন মিডিয়া ম্যানেজার নিয়োগ দেওয়া হতে পারে। কারা এই দায়িত্ব পাচ্ছেন, তা শিগগিরই জানা যেতে পারে।

সূত্র: আরটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দেশে আবারও টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে...

ইসলামে হিজাব পরা অপরিহার্য নয়’: ভারতীয় হাইকোর্ট

শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম বা পোশাকবিধির সঙ্গে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অতিরিক্ত হেডস্কার্ফ বা হিজাব পরার অনুমতি চেয়ে দায়ের করা এক আবেদন খারিজ করে...

Related Articles

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন...

চুম্বনে এইচআইভি ছড়ায় না, প্রমাণ করতে সংবাদমাধ্যমের সামনে আক্রান্ত নারীকে চুমু দেন চিকিৎসক

১৯৯১ সালের ২ ডিসেম্বর। ইতালির কাগলিয়ারিতে এইডস বিষয়ক এক সম্মেলনে ঘটে যায়...

ব্রাজিলকে আনতে সরকারি অর্থ নয়, স্পনসরের ওপর ভরসা বাফুফের

অক্টোবরে ঢাকায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে পাঁচবারের বিশ্ব...

সালমান শাহ হত্যা মামলা : ডনের সাত দিনের রিমান্ড চাইল সিআইডি

ঢালিউডের অমর নায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে...