Home আন্তর্জাতিক বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
আন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

Share
Share

বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার আইআরজিসি এক বিবৃতিতে জানায়, হামলায় মার্কিন পঞ্চম নৌবহরের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, রসদ সরবরাহব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার এবং সামরিক সরঞ্জাম–সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসির দাবি, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওয়াশিংটন যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে এ অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যবহৃত অন্যান্য জ্বালানি রপ্তানির পথও বন্ধ করে দেওয়া হতে পারে।

আইআরজিসির ভাষ্য, ‘এ অঞ্চলের জ্বালানি রপ্তানি হবে সবার জন্য, নইলে কারও জন্যই নয়।’

তবে আইআরজিসির এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলার দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী

সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করেছে তুরস্কের নৌবাহিনী ও সোমালিয়ার সশস্ত্র বাহিনীর যৌথ অভিযান। শনিবার (২৯ আগস্ট) সোমালি...

নকলসহ অসদুপায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।...

Related Articles

মুসলিম দেশগুলোকে ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ‘প্রকৃত শত্রুর’ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের...

লোডশেডিংয়ে ক্ষুব্ধ, বিদ্যুৎ কর্মকর্তাকে ‘হনুমান চালিসা’ হাতে শপথ করালেন গ্রামবাসী

টানা লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলার...

মার্কিন নৌ অবরোধের মুখেই সাড়ে ৭ বিলিয়ন ডলারের তেল রাজস্ব আয় ইরানের

চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) অর্জিত...

জিম্বাবুয়েতে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২৭

জিম্বাবুয়েতে একটি যাত্রীবাহী মিনিবাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন...