সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন সূত্র পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। একটি গুমের মামলার তদন্ত করতে গিয়ে মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের সম্ভাব্য যোগসূত্রের তথ্য পাওয়া গেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, হত্যাকাণ্ডের দুই দিন আগে, ৯ ফেব্রুয়ারি ২০১২ সালে জিয়াউল আহসান এক সেনা সার্জেন্টকে ডেকে সতর্ক করে বলেছিলেন, ‘আগামী দুই দিনের মধ্যে বড় কিছু ঘটতে পারে। প্রস্তুত থাকুন।’ একই দিনে ওই সার্জেন্টকে রোকেয়া প্রাচীর কাছ থেকে দুটি ডিস্ক সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।
তদন্তকারীরা এখন ওই দুটি ডিস্কের সঙ্গে সাগর-রুনি হত্যার কোনো যোগসূত্র বা সম্ভাব্য উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।
রোববার প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলামও সিডিআর বিশ্লেষণের মাধ্যমে একজন ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের সম্ভাব্য যোগাযোগের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন। তবে তিনি ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। হত্যার পর তাদের দুটি ল্যাপটপ ও সাগরের মোবাইল ফোন পাওয়া যায়নি। তবে রুনির মোবাইল ফোন ও উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালংকার অক্ষত ছিল।
মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন। ১৪ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। গত ২৭ আগস্ট আদালত প্রতিবেদন দাখিলের সময়সীমা ১২৯তমবারের মতো বাড়িয়ে নতুন তারিখ নির্ধারণ করেন।
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়...
ByDesk ReportAugust 29, 2026দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...
ByDesk ReportAugust 29, 2026সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার দীর্ঘ তদন্তে নতুন...
ByDesk ReportAugust 30, 2026চীনের সঙ্গে শিগগিরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে...
ByDesk ReportAugust 30, 2026দেশে কৃষকদের চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ...
ByDesk ReportAugust 30, 2026খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংস লাল থেকে উজ্জ্বল সবুজ হয়ে যাওয়ার...
ByDesk ReportAugust 30, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment