Home আঞ্চলিক ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরী ও শিশু নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরী ও শিশু নিহত

Share
Share

পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক কিশোরী ও আব্দুল আলিম পিয়ারুল লাল (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সাহাপুর ইউনিয়নের মাধবপুর ও পাকশি দাশপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সকাল ৮টার দিকে আওতাপাড়া থেকে রূপপুরগামী একটি সিএনজিতে যাত্রী ছিলেন অজ্ঞাত ওই কিশোরী। পথে সাহাপুর ইউনিয়নের মাধবপুর এলাকায় পৌঁছালে সিএনজিটি উল্টে যায়। এ সময় কিশোরীটি সড়কের ওপর ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজি তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরীর মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে, তবে এখনো তার পরিচয় শনাক্ত হয়নি।

অন্যদিকে, সকাল ১১টার দিকে পাকশি দাশপাড়া এলাকায় রাস্তা পার হতে গিয়ে ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয় শিশু আব্দুল আলিম পিয়ারুল লাল। নিহত পিয়ারুল লাল সাড়া ইউনিয়নের তালতলা মৌলভীবাজার এলাকার মিলন হোসেনের ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি মো. আ স ম আব্দুন নূর বলেন, “পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। অজ্ঞাত কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আর শিশু নিহতের ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য...

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর...

Related Articles

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

মো. সোহেল মিয়া, কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও দানের নতুন...

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন প্রবাসী মানবকল্যাণ সংগঠন গোল্ড...

পীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরও দুই জন

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে স্রোতের...

মাদকের করাল গ্রাস থেকে তরুণদের রক্ষায় কার্যকরি পদক্ষেপের আহ্ববান

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে...