Home আঞ্চলিক দুদকের নোটিশ ঝুলল সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাসায়
আঞ্চলিকজাতীয়রাজনীতি

দুদকের নোটিশ ঝুলল সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাসায়

Share
Share

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে বৈধ আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পদ বিবরণী চেয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা তিন সদস্যের একটি দল সিলেট নগরীর পাঠানটুলায় তার বাসার দরজায় নোটিশ টানিয়ে দেয়।

দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত এ নোটিশে বলা হয়েছে, আনোয়ারুজ্জামান, তার স্ত্রী ও নির্ভরশীলরা স্বনামে বা বেনামে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলে দুদকের বিশ্বাস। তাই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ২৬(১) অনুযায়ী আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাদের সম্পদের বিস্তারিত বিবরণ জমা দিতে হবে।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, নোটিশটি আনুষ্ঠানিকভাবে টানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দিলে কিংবা ভুয়া তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাঁচ বছরে বাংলাদেশ স্যাটেলাইট-১-এর নিট মুনাফা ১৬৪ কোটি টাকা

দেশের প্রথম উপগ্রহ বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে গত পাঁচ অর্থবছরে ১৬৩ কোটি ৯৭ লাখ টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। একই সময়ে স্যাটেলাইটটির বাণিজ্যিক ব্যবহারের...

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক হতাহতের শঙ্কা

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এ দুটি ভূমিকম্পে বহু হতাহত...

Related Articles

সিরাজগঞ্জ সলঙ্গায় পুলিশের অভিযানে ডাকাত চক্রের সদস্য আটক

আবু হানিফ,সিরাজগঞ্জ দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও পরিকল্পিত অভিযানের পর হাটিকুমরুল এলাকায় আন্তঃজেলা...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা...

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

মো. সোহেল মিয়া, কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও দানের নতুন...