Home আঞ্চলিক মেহেরপুরে বাঁশবাগান থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি
আঞ্চলিকজাতীয়

মেহেরপুরে বাঁশবাগান থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

Share
Share

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বাঁশবাগান থেকে এক কন্যা নবজাতককে উদ্ধার করেছেন এক আনসার সদস্য। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্রামের মন্দিরের পাশের বাঁশবাগান থেকে শিশুটির কান্নার শব্দ শুনে তারা বিষয়টি পাশের পূজা মণ্ডপে দায়িত্বে থাকা আনসার সদস্যকে জানান। খবর পেয়ে আনসার সদস্য হুসাইন ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মেহেরপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আনসার সদস্য হুসাইন বলেন, “এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে দেখি একটি কন্যা নবজাতক পড়ে আছে। সঙ্গে সঙ্গে থানাকে জানাই এবং শিশুটিকে হাসপাতালে নিয়ে যাই।”

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, নবজাতককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত শিশুটির পিতা-মাতা হিসেবে কেউ পরিচয় দাবি করেনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য...

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর...

Related Articles

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

মো. সোহেল মিয়া, কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও দানের নতুন...

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন প্রবাসী মানবকল্যাণ সংগঠন গোল্ড...

মাদকের করাল গ্রাস থেকে তরুণদের রক্ষায় কার্যকরি পদক্ষেপের আহ্ববান

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে...

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত গঠন এবং সাহিত্যে অনন্য...