Home আন্তর্জাতিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন
আন্তর্জাতিকজাতীয়সাম্প্রতিক

ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

Share
Share

কুমিল্লা প্রতিনিধি

ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) কুমিল্লা নগরীর কান্দিরপাড় লাকসাম রোডে অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা ও আদর্শ ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তারা ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবি জানান।

বক্তারা বলেন, গ্রাহক ও সাধারণ মানুষের স্বার্থে সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমানকে পুনরায় দায়িত্বে বহাল করা উচিত। তারা ব্যাংকের সুনাম, স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশ নেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাকসুর জিএস আম্মার ও শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যকে শিক্ষকদের আবেদন

  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের’ অভিযোগ...

আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দলে ইতিহাস গড়লেন হাইতিয়ান বংশোদ্ভূত স্টিফেন রামোস

  আর্জেন্টিনার অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল দলে অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়েছেন স্টিফেন ‘কিকি’ রামোস। ১৭ বছর বয়সী এই উইঙ্গার প্রথম হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার হিসেবে...

Related Articles

যুক্তরাষ্ট্রে তিন দিনে ১৩ দোকান থেকে ৭৫ হাজার ডলারের প্রসাধনী চুরির অভিযোগে দুই বোন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মাত্র তিন দিনের ব্যবধানে প্রসাধনী বিক্রির জনপ্রিয় চেইন স্টোর...

বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড...

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, মেটার ভারত প্রধানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও বিকৃত...

ঝড়ে দেয়াল ধসে নিহত ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া

  ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...