Home সাম্প্রতিক গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাম্প্রতিক

গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share
Share

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা ও পৌর এলাকার কৃতি খেলোয়াড় এবং ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে মহানন্দা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়াব্যক্তিত্ব আব্দুস সাত্তার, প্রবীণ ক্রীড়া সংগঠক ফারুক হোসেন বাবলু, ক্রীড়া সংগঠক অশোক কুমার, পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম বকুল, আব্দুস সালাম ও সৈয়দ আব্দুল মুকিত আপেলসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য দেন অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য ইউসুফ আলী, বিকেএসপির ফুটবলার সাখাওয়াত হোসেন, বাদশা এবং জাতীয় বাস্কেটবল দলের খেলোয়াড় ইব্রাহিম খলিল।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা গোমস্তাপুর ও রহনপুর পৌর এলাকার ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রহনপুরে একটি স্টেডিয়াম, সুইমিং পুল ও জিমনেসিয়াম নির্মাণ, বিভিন্ন ইউনিয়নের খেলার মাঠ সংস্কার, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্রীড়া সংগঠনগুলোর আর্থিক সহায়তা বৃদ্ধির দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, ক্রীড়া, শিক্ষা ও এলাকার উন্নয়নকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে এবং প্রতিবছর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

আলোচনা শেষে অসুস্থ চারজন সাবেক খেলোয়াড়কে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া জাতীয় দলের ফুটবলার ইউসুফ আলী ও জাতীয় বাস্কেটবল দলের খেলোয়াড় ইব্রাহিম খলিলকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে চারটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট এবং ৪০ জন ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাকসুর জিএস আম্মার ও শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যকে শিক্ষকদের আবেদন

  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের’ অভিযোগ...

আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দলে ইতিহাস গড়লেন হাইতিয়ান বংশোদ্ভূত স্টিফেন রামোস

  আর্জেন্টিনার অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল দলে অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়েছেন স্টিফেন ‘কিকি’ রামোস। ১৭ বছর বয়সী এই উইঙ্গার প্রথম হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার হিসেবে...

Related Articles

বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড...

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর...

সমকামিতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

অনলাইন অ্যাপের মাধ্যমে এক বহিরাগত ব্যক্তিকে হলের নিজ কক্ষে ডেকে এনে বিতর্কের...

ভারতে নির্মম পাশবিকতার শিকার ১১ বছরের শিশু : জন্ম দিল কন্যাসন্তান

ভারতে এক নির্মম ও শিউরে ওঠার মতো ঘটনায় দীর্ঘ যৌন নির্যাতনের শিকার...