Home জাতীয় দুর্ঘটনা আবাসিক স্কুলে আগুন, নিহত ১৬
দুর্ঘটনা

আবাসিক স্কুলে আগুন, নিহত ১৬

Share
Share

কেনিয়ার একটি আবাসিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭৪ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ভোররাতে রাজধানী নাইরোবি থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে গিলগিল এলাকায় অবস্থিত উতুমিশি গার্লস স্কুলের একটি ছাত্রাবাসে আগুন লাগে।
পুলিশ ও কেনিয়া রেড ক্রস জানিয়েছে, আগুন দ্রুত পুরো ডরমিটরিতে ছড়িয়ে পড়ে। ওই সময় ছাত্রাবাসটিতে প্রায় ২২০ শিক্ষার্থী অবস্থান করছিল।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, আহত শিক্ষার্থীদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।
কেনিয়া রেড ক্রসের সদস্যরাও ঘটনাস্থলে জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।
ঘটনার বিষয়ে পুলিশ কমান্ডার মাসউদ মুইনি বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং অভিভাবকদের নিয়ন্ত্রিতভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর স্কুল প্রাঙ্গণে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্তানদের খোঁজ নিতে সেখানে ভিড় করেন অভিভাবকেরা।
এক অভিভাবক ওয়াম্বুই নদেরিতু জানান, আগুন থেকে বাঁচতে কয়েকজন শিক্ষার্থী ডরমিটরির ওপরতলা থেকে লাফ দেয়। এতে অনেকে আহত হয়। তাঁর ভাতিজি প্রাণে বেঁচে গেলেও একটি পা ভেঙে গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির নেতাকর্মীরা

  ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের দিকে অগ্রসর হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আজ...

জাতীয় লিপস্টিক দিবস আজ: আত্মপ্রকাশ, ফ্যাশন ও সৌন্দর্যচর্চার প্রতীক

  আজ ২৯ জুলাই। বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতীয় লিপস্টিক দিবস (ন্যাশনাল লিপস্টিক ডে)। এটি সরকারি ছুটির দিন না হলেও সৌন্দর্যচর্চাপ্রেমী, প্রসাধনী প্রতিষ্ঠান এবং...

Related Articles

বাম চোখে আর কখনও দৃষ্টিশক্তি ফিরবে না ছাত্রশক্তি নেতা আলিফের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত...

আর্জেন্টিনায় দাবানল প্রতিরোধের প্রশিক্ষণকালে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৭

আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার এক প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু...

দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা মেঘলা মুক্তা, আইসিইউতে চিকিৎসাধীন

  ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র...

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস...