Home জাতীয় দুর্ঘটনা গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত
দুর্ঘটনা

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত

Share
Share

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি


পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংক এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলী বাগ এলাকার জিল্যাম হাওলাদারের ছেলে তামিম হাওলাদার এবং একই এলাকার আবু মিয়ার ছেলে ফয়সাল। তামিম গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। ফয়সাল টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তামিম ও ফয়সাল মোটরসাইকেলে কালিকাপুর থেকে গলাচিপার দিকে যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশা রাস্তা পার হয়ে পাশের গলিতে ঢোকার চেষ্টা করলে মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
এতে তামিম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় অটোরিকশাচালক সোহাগ হাওলাদার ও যাত্রী ফরিদ হাওলাদার আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার...

চাঁদাবাজির মামলায় পুরস্কারজয়ী কৃষক কারাগারে, কৃষি কর্মকর্তার দাবি তথ্যের ভিত্তিতেই গিয়েছিলেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সারবোঝাই দুটি ট্রাক আটকে চাঁদা দাবির মামলায় মো. আইয়ুব আলী (৪৫) নামের এক পুরস্কারজয়ী কৃষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশের...

Related Articles

খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক আহত

খুলনায় ছিনতাইকারীদের হামলায় শাহ আলম (৪৩) নামের এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত...

সলঙ্গায় বাসের ধাক্কায় স্বামী নিহত, নিখোঁজ স্ত্রী

  সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, টমটম খাদে পড়ে নিহত ৩

  বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে...

;