Home জাতীয় দুর্ঘটনা খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক আহত
দুর্ঘটনা

খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক আহত

Share
Share

খুলনায় ছিনতাইকারীদের হামলায় শাহ আলম (৪৩) নামের এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাঁর দুই হাতের কবজির ওপর চাপাতি দিয়ে কোপ দেয়।

আহত শাহ আলম খুলনা জেলার এ-সার্কেল কার্যালয়ে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা থানা এলাকায় একটি বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে ফিরছিলেন শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিন ব্যক্তি তাঁর পথরোধ করেন। তাঁরা তাঁর সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতে কোপ দিয়ে পালিয়ে যান।

পরে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৪টা ১৫ মিনিটে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

আহত পুলিশ পরিদর্শকের দুই হাতের আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে পুলিশের একটি অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের মিনাবে হামলার শিকার স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন আইআরজিসি কমান্ডারের প্রয়াত স্ত্রী

দক্ষিণ ইরানের মিনাব শহরে সাম্প্রতিক হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়টি দেশটির ইসলামি রিভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভির প্রয়াত...

পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে আটক বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবীর

পশ্চিমবঙ্গের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক তথা রাজ্যটিতে বাবরি মসজিদ নির্মাণের মূল উদ্যোক্তা হুমায়ুন...

Related Articles

সলঙ্গায় বাসের ধাক্কায় স্বামী নিহত, নিখোঁজ স্ত্রী

  সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, টমটম খাদে পড়ে নিহত ৩

  বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে...

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: সন্ধান মেলেনি একই পরিবারের নিখোঁজ ৪ জনের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরম আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝোড়ো...

;