Home আন্তর্জাতিক আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১৩, শিশু ও নারীও রয়েছে
আন্তর্জাতিকসাম্প্রতিক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১৩, শিশু ও নারীও রয়েছে

Share
Share

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। বুধবার (১০ জুন) আফগান সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পাকিস্তানের বিমান হামলাগুলো খোস্ত, কুনার ও পাক্তিকা প্রদেশকে লক্ষ্য করে চালানো হয়। নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছেন বলে দাবি করা হয়েছে।

তবে এ হামলা নিয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হামলার এক দিন আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসান খেল এলাকায় সন্দেহভাজন পাকিস্তানি তালেবান (টিটিপি) সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ছয়জন ফেডারেল কনস্ট্যাবুলারি সদস্য নিহত হন। ওই ঘটনায় পাল্টা অভিযানে আটজন হামলাকারী নিহত হয় বলে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।

এদিকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা সাম্প্রতিক মাসগুলোতে বৃদ্ধি পেয়েছে। গত ফেব্রুয়ারিতে আফগানিস্তান থেকে পাকিস্তানের ভেতরে পাল্টা হামলার পর দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

পরবর্তীতে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে একাধিক বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করে কাবুল, যার মধ্যে বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়। তবে পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কেবল সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান এই উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাবার চেয়েও বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী...

কলকাতায় মুসলিম বিক্ষোভকারীকে ‘হে মোল্লা’ লিখে পাঠানো হলো শূকরের মাংস!

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহ ও রাজাবাজার সংলগ্ন এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

ভূমিকম্পে কাঁপলো ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ৪.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।...

হোয়াইট হাউসের ডিনারে সমকামীদের তীব্র কটাক্ষ ট্রাম্পের

প্রথাগত মেজাজ বজায় রেখে আবারও তীব্র বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে...