Home আঞ্চলিক সিলেট মহানগরীতে বিশেষ চিরুনি অভিযানে ১৫৪ জন গ্রেপ্তার
আঞ্চলিক

সিলেট মহানগরীতে বিশেষ চিরুনি অভিযানে ১৫৪ জন গ্রেপ্তার

Share
Share

সিলেট মহানগরীতে বিশেষ চিরুনি অভিযান চালিয়ে ১৫৪ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে জড়িতদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চার ঘণ্টাব্যাপী মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সিলেটের বিভিন্ন থানায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ৩৪ জন, জালালাবাদ থানায় ২১ জন, এয়ারপোর্ট থানায় ২৬ জন, দক্ষিণ সুরমা থানায় ২৭ জন, মোগলাবাজার থানায় ১৯ জন এবং শাহপরাণ (রহ.) থানায় ২৭ জন রয়েছে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অপরাধে জড়িতদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ জানিয়েছে, মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

রাজশাহীর দুর্গাপুরে নিয়োগ পরীক্ষাকেন্দ্রে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা...

যাবজ্জীবনের সাজা, তবু অধরা ‘চিট রাসেল’

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী ও উত্তরাঞ্চলের আলোচিত মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি...

মোরেলগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়ে ক্ষোভ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে...