Home সাম্প্রতিক মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে
সাম্প্রতিক

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে

Share
Share

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে পুলিশ হেফাজতে নেওয়ার আগে নিজের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ভুয়া ফেসবুক আইডি থেকে পোস্টটি দেওয়া হয়েছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই যুবক।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকর পোস্ট দেওয়া হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতি হতে পারে আশঙ্কায় গ্রামবাসী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই যুবককে হেফাজতে নেয়।

পুলিশ তাঁকে নৌকায় করে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে কয়েকজন ঢিল ছোড়েন। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়।

ঘটনার পর স্থানীয় বিএনপির নেতারা গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্তে ওই যুবক দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার সকালে তাহিরপুর থানায় করা জিডিতে ওই যুবক উল্লেখ করেন, তাঁর ও তাঁর পরিবারের ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। ওই আইডি থেকে একটি মহল বিভ্রান্তিকর তথ্য ও সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল জানান, ওই যুবককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। গ্রামে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত।

সূত্র: ইত্তেফাক/এএম

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউরোপের বাইরেও তরুণদের বিক্ষোভ ছড়াচ্ছে, নতুন করে যোগ হচ্ছে জার্মানি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি, শিক্ষা ও রাজনৈতিক অধিকারের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ফ্রান্স, সার্বিয়া, তিউনিসিয়া, কলম্বিয়া ও ভেনেজুয়েলায় বিক্ষোভের...

এক টাকায় চারটি লাউ, লোকসানে বাগান কেটে ফেলছেন কৃষকেরা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউয়ের বাম্পার ফলন হয়েছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। কোথাও চারটি লাউ বিক্রি হচ্ছে...

Related Articles

রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন না হলে ক্ষমতায় যিনিই আসুন, তিনিও একসময় শেখ...

‘শত্রুর সঙ্গেও ইনসাফ চাই’, তাহলে মানিক পশারীর দাফনে বাধা কেন: রাশেদ খাঁন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায়...

;