Home জাতীয় তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ
জাতীয়

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ

Share
Share

উত্তরের হিমেল হাওয়া ও হালকা কুয়াশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তাপমাত্রা রেকর্ড করে।

সকালে জেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা দেখা যায়। কুয়াশা ভেদ করে ছড়িয়ে পড়ে সূর্যের আলো। বাতাসে অনুভূত হয় শীতের পরশ। ভোর থেকেই জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েন দিনমজুর, পাথর ও চা-শ্রমিক, ভ্যানচালকসহ কৃষকেরা।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়তে থাকে। রাত গভীর হওয়ার পর থেকে ভোর পর্যন্ত গায়ে কাঁথা নিতে হচ্ছে।

হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন কিছুটা আগেই ঘটে। অক্টোবর থেকে শীতের আমেজ শুরু হলেও নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা বাড়ে।

শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি পিঠা। বিভিন্ন স্থানে ভাপা, চিতই ও পাকান পিঠার আয়োজন দেখা যাচ্ছে।

এদিকে দিনে তুলনামূলক গরম ও রাতে ঠান্ডা আবহাওয়ার কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশিসহ বিভিন্ন শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এসব সমস্যায় আক্রান্ত হয়ে অনেকে উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শীতের অনুভূতিও ধীরে ধীরে বাড়ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টিকটক করতে গিয়ে শ্যালিকা-দুলাভাইয়ের প্রেম, বোনের সম্মতিতে বিয়ে—অতঃপর অবাঞ্ছিত ঘোষণা

টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং প্রথম স্ত্রীর সম্মতিতে ছোট বোনকে বিয়ে করার মতো ঘটনা ঘটিয়ে দেশজুড়ে...

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসায় নিজের কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের পর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন শাহজালাল রুমি। সামাজিক যোগাযোগমাধ্যম ও...

Related Articles

সলঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

রাঙামাটিতে ক্ষতিপূরণ পেতে জাল ওয়ারিশ সনদ, আটক ১

  রাঙামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল ওয়ারিশ সনদ দাখিলের অভিযোগে সুমন...

‘১৭ বছর লন্ডনে থাকায় তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে পারছেন না’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করায় বিএনপির...

সংসদ সদস্য আব্দুল আজিজকে জড়িয়ে কথিত ভিডিও ছড়ানোর দাবি, বিএনপির সভা শুক্রবার

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল...

;