Home জাতীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ
জাতীয়

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

Share
Share

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশের দিকে তেড়ে যান স্থানীয় লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে শেষ পর্যন্ত মিরুকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল ছাড়েন পুলিশ সদস্যরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গ্রামবাসী পুলিশের কাছ থেকে মিরুকে ছিনিয়ে নেন। পরে লাঠিসোঁটা নিয়ে পুলিশের দিকে তেড়ে যান তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গ্রামবাসীর ধাওয়ার মুখে ঘটনাস্থল ছাড়েন পুলিশ সদস্যরা।

হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক পিন্টু বলেন, তাঁর ভাইকে গ্রেপ্তারের জন্য কয়েক মাস ধরেই গ্রামে অভিযান চালাচ্ছে পুলিশ। প্রায় প্রতিদিনই গ্রামে পুলিশ আসে। এ সময় গ্রামের কিছু সাধারণ মানুষকেও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁর বড় ভাইকে গ্রেপ্তারের জন্য বাড়িতে অভিযান চালানো হয়।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নারী-পুরুষসহ গ্রামবাসীকে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে স্লোগান দিতে দেখা যায়।

তবে পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের জন্য পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বের হন। নারীরাও রাস্তায় ব্যারিকেড দেন। তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।

পুলিশের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা আমাদের মতো চলে এসেছি। ওরা পেছন থেকে চিল্লাচিল্লি করেছে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

বাসের মধ্যেই সন্তান প্রসব, বিকল্প বাসে গন্তব্যে পৌঁছালেন যাত্রীরা

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসে এক নারী প্রসববেদনায় আক্রান্ত হন। পরে বাস...

;