Home জাতীয় অপরাধ বিয়ের চাপ দেওয়ায় কিশোরীকে হত্যার অভিযোগে তরুণ গ্রেপ্তার
অপরাধ

বিয়ের চাপ দেওয়ায় কিশোরীকে হত্যার অভিযোগে তরুণ গ্রেপ্তার

Share
Share

ময়মনসিংহের মুক্তাগাছায় বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে ১৩ বছর বয়সী এক কিশোরীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম আকিবুল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি আসবাবের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার মুক্তাগাছা থানা-পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত কিশোরী জাকিয়ার সঙ্গে আকিবুলের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি জাকিয়া তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়।

পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকিবুল কিশোরীকে তাঁর নানার বাড়ির পেছন থেকে ডেকে নেন। পরে কথা বলতে বলতে তাঁরা বাড়ি থেকে কিছুটা দূরে একটি ধানখেতে যান। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জাকিয়া তাঁকে চড় মারলে ক্ষুব্ধ হয়ে আকিবুল তাঁর গলা চেপে ধরেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।

হত্যার পর মরদেহটি একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে রেখে দুটি কলাগাছ দিয়ে ঢেকে দেন আকিবুল। এরপর তিনি বাড়ি ফিরে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যার পর নানার বাড়ি থেকে নিখোঁজ হয় কিশোরী জাকিয়া। পরদিন ১৮ নভেম্বর বেলা ১১টার দিকে দাওগাঁও নামাপাড়া এলাকার একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, শুরুতে হত্যাকাণ্ডের কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। তদন্তে নিহত কিশোরীর সঙ্গে অভিযুক্ত তরুণের সম্পর্কের বিষয়টি সামনে আসে। সোমবার আকিবুলকে আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...

প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল

ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কত কিছুই না করেন মানুষ। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ বেছে নেন ব্যতিক্রমী কোনো আয়োজন।...

Related Articles

দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন সিরাজগঞ্জের শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে মো. রাজিব হোসেন...

বটিয়াঘাটায় ৬ দোকানে তালা, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ-বাইনতলা বাজারে ছয়টি দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার...

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের ছুরিকাঘাত করেছেন একটি...

চিকিৎসা কার্ডের কথা বলে তথ্য সংগ্রহ, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

চিকিৎসাসেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের...

;