Home জাতীয় ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ
জাতীয়রাজনীতি

ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ

Share
Share

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে আওয়ামী লীগ এবং বিদেশি আধিপত্যবাদের সহযোগী বলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে আমরা প্রথম প্রতিঘাত করবো লীগ এবং আধিপত্যবাদীদের এদেশীয় দালালদের ওপর। ভেতরে দালাল রেখে কোন যুদ্ধে জয়ী হওয়া যায় না।’

তবে পোস্টে কাদের ‘আধিপত্যবাদীদের দালাল’ হিসেবে উল্লেখ করেছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বা পরিচয় তুলে ধরেননি তিনি।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশের ভূখণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিং।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করা হবে।

অর্জুন সিংয়ের ওই মন্তব্যের পর বাংলাদেশ ও ভারতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক অঙ্গনে এ ধরনের মন্তব্য বিভিন্ন সময় শোনা যায়। তবে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে।

অর্জুন সিংয়ের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদের ফেসবুক পোস্টটি নতুন করে আলোচনায় এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

১৮ বছরের আগে বিয়ে হয় ২৫ শতাংশ মেয়ের

শৈশবের দুরন্তপনা আর কৈশোরের স্বপ্ন পূরণের আগেই অনেক মেয়েশিশুর জীবনে নেমে আসছে...

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে কেন প্রার্থী করল জামায়াত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.)...

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, পাঁচ লিটারের বোতলে ১৫ টাকা

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।...

বাংলাদেশের আইন মেনেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্যমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও...

;