Home জাতীয় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী প্রস্তুত: প্রধানমন্ত্রী
জাতীয়

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী প্রস্তুত: প্রধানমন্ত্রী

Share
Share

বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’

তিনি বলেন, তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর যৌথ অংশগ্রহণ বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ধরনের অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারত্ব ও সক্ষমতা আরও বাড়াবে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে।

সেখানে প্রধানমন্ত্রী তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং অনুশীলনরত কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামেও পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

দ্বীপটিতে এর আগেও বিভিন্ন সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। তবে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে এ ধরনের যৌথ প্রশিক্ষণ মহড়া এবারই প্রথম আয়োজন করা হয়।

মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত!

ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগী হিসেবে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করতে একাধিকবার তদন্ত, তথ্য যাচাই ও গণশুনানির ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে...

রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে আবারও শিক্ষকতায় ফিরলেন হাসনাত আবদুল্লাহ

আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে শিক্ষকতা ও কোচিং পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের...

Related Articles

হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার হজের বিমানভাড়া...

দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন সিরাজগঞ্জের শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে মো. রাজিব হোসেন...

গোপালগঞ্জের সেই এসপিকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে...

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী।...

;