Home সাম্প্রতিক ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত!
সাম্প্রতিক

ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত!

Share
Share

ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগী হিসেবে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করতে একাধিকবার তদন্ত, তথ্য যাচাই ও গণশুনানির ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে উপকারভোগী নির্বাচন ও অর্থ বিতরণের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি মো. শাহজাহান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন অধিদপ্তর ও সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি, ফ্যামিলি কার্ড কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসন এবং এতিম ও অসহায় শিশুদের সুরক্ষা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনার নির্দেশনা দেওয়া হয়। যেসব প্রকল্প বাস্তবায়নে পিছিয়ে রয়েছে, সেগুলোর কাজ দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে আলোচনায় প্রকৃত উপকারভোগী শনাক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। উপকারভোগী নির্বাচন, তথ্য যাচাই ও অর্থ বিতরণের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার সিদ্ধান্ত হয়। প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে প্রয়োজনে একাধিকবার তদন্ত ও তথ্য যাচাইয়ের পাশাপাশি গণশুনানির ব্যবস্থা রাখা হয়েছে বলে বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে কমিটি। সেবা প্রদানে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত করার সুপারিশও করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে সেবা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য জনবলসংকট ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের নিজস্ব মনিটরিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়। পাশাপাশি গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দিষ্ট সময়সীমাসহ কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী বৈঠকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে হবে।

বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন করায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। পরে মন্ত্রণালয়ের কার্যক্রম সচল ও গতিশীল করতে সহযোগিতার জন্য কমিটির সদস্যদের ধন্যবাদ জানান সভাপতি।

বৈঠকে কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

সামরিক ও আধা সামরিক জনবলের সম্মিলিত হিসাবে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

সক্রিয় সামরিক সদস্য, রিজার্ভ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সম্মিলিত সংখ্যার হিসাবে...

সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষিকার বসবাস, আসবাবপত্র ব্যবহারের অভিযোগ

বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে...

ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে

যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের...

ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে...

;