Home সাম্প্রতিক কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
সাম্প্রতিক

কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ

Share
Share

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে পুরোনো মেঘনা-গোমতী সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দেওয়ায় সেতুটি দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। মেরামতকাজের জন্য সেতুটি বন্ধ রাখার পাশাপাশি বিকল্প হিসেবে পাশের চার লেনের নতুন সেতু ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

রোববার (২২ নভেম্বর) এক খুদে বার্তায় এ অনুরোধ জানানো হয়।

সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে রোববার বিকেলে পুরোনো মেঘনা-গোমতী সেতু পরিদর্শনে গিয়ে বিয়ারিং প্যাডে কিছুটা ত্রুটি দেখতে পান তাঁরা।

তিনি জানান, মেরামতকাজের জন্য সেতুটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার বিশেষজ্ঞ দল সেতুটি পরীক্ষা করবে। এরপর মেরামতকাজে কত দিন লাগবে, তা জানা যাবে।

সওজ কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোনো সেতুটি বন্ধ থাকলেও পাশের চার লেনের নতুন সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় দিকের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গোমতী নদীর ওপর দুটি সেতু রয়েছে। পুরোনো সেতু দিয়ে চট্টগ্রামমুখী এবং নতুন সেতুর দুই লেন দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে

যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের একটি সিদ্ধান্ত। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশির ভাগ পদের ক্ষেত্রে মার্কিন...

ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম...

Related Articles

সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা দিলেন গ্রামবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার...

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

শ্রমিক বিক্ষোভের কারণে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। বিশ্বের নামকরা পোশাক...

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত...

;