দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস। নতুন ঘোষণা না আসা পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দাম ভ্যাটসহ নির্ধারিত।
এর আগে গত ১৯ নভেম্বর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
এর আগে ১৮ নভেম্বর প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। সেদিন ভ্যাটসহ এই স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
এ ছাড়া গত ১৪ নভেম্বর প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।
স্বর্ণালংকার বিক্রিতে মজুরি ও ভ্যাট
স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটি বলেছে, স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে বিনিময় ও কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
Leave a comment