Home আঞ্চলিক গোপালগঞ্জে ‘মুক্তিপণ’ দিয়ে ছাড়া পাওয়ার দাবি বিএনপি নেতার
আঞ্চলিকজাতীয়

গোপালগঞ্জে ‘মুক্তিপণ’ দিয়ে ছাড়া পাওয়ার দাবি বিএনপি নেতার

Share
Share

ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে অপহরণের শিকার হওয়ার পর টাকা দিয়ে মুক্তি পেয়েছেন বলে দাবি করেছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে মারধর করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেন। পরে আরও দেড় লাখ টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ছাড়া পাওয়ার পর রাত নয়টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসায় ফেরেন মনিরুল হক ফরাজী। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন।

মনিরুল জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি।

বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করে রাখা দেখতে পান তাঁরা। একপর্যায়ে কয়েকজন গাছ সরিয়ে দিলে গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি তাঁদের গাড়ি ঘিরে ধরেন।

মনিরুলের অভিযোগ, হামলাকারীরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। এতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। তাঁর সঙ্গে থাকা বিএনপি নেতা ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়।

তিনি জানান, হামলাকারীরা তাঁর মুঠোফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের ছবি দেখে আরও মারধর করেন। একপর্যায়ে ময়েন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও তাঁকে আটকে রাখেন।

মনিরুলের দাবি, হামলাকারীরা তাঁর কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, একটি প্লাটিনামের আংটি, গলার চেইন এবং একটি আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেন।

পরে তাঁকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় হাঁটতে বাধ্য করা হয়। ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে ঘোরানোর পর মুক্তির বিনিময়ে আরও টাকা দাবি করেন অপহরণকারীরা।

মনিরুল বলেন, বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা দেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

তাঁর দাবি অনুযায়ী, অপহরণকারীরা মোট ২ লাখ ১৭ হাজার টাকা নিয়েছেন। এর মধ্যে প্রথমে ৬৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং পরে মুক্তির জন্য আরও দেড় লাখ টাকা দিতে হয়।

মনিরুল জানান, মুক্তি পাওয়ার পর ভাড়ার মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসায় ফেরেন তিনি।

তিনি বলেন, প্রথমে হামলাকারীদের দলে ১৫ থেকে ২০ জন ছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চারজন ছিলেন। তাঁদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না।

মারধরের কারণে এখনো শরীরে ব্যথা রয়েছে বলে জানিয়েছেন মনিরুল। তবে এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ করেননি তিনি।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজীকে অপহরণের খবর পাওয়ার পর তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার রাতে ওই বিএনপি নেতার ফিরে আসার খবর পেয়েছেন তাঁরা। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হালিমুল...

;