Home সাম্প্রতিক ধাওয়া খেয়ে বিএনপি নেতার শ্বশুরবাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা, অতঃপর…
সাম্প্রতিক

ধাওয়া খেয়ে বিএনপি নেতার শ্বশুরবাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা, অতঃপর…

Share
Share

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে এক বাড়িতে আশ্রয় নিয়েও শেষরক্ষা হয়নি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার। পরে পাশের একটি দোকানের ছাদে আশ্রয় নিলেও সেখান থেকে তাঁকে আটক করেন বিএনপির নেতা-কর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার ওই নেতার নাম হাবিবুর রহমান। তিনি নাটোর সদর থানার লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান প্রায় দুই মাস ধরে ওই এলাকায় আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে বিএনপির নেতা-কর্মীরা তাঁর অবস্থান জানতে পেরে তাঁকে ধাওয়া করেন। এ সময় তিনি পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মণ্ডলের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে লাফিয়ে পাশের একটি দোকানের ছাদে গিয়ে আশ্রয় নেন। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা তাঁকে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুঠিয়া থানার পুলিশ তাঁকে নিয়ে যায়।

আবদুর রশিদ বলেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান ওই মহল্লায় এসে ভাড়া বাসায় থাকতেন, বিষয়টি তিনি আগে জানতেন না। কিছুদিন ধরে তাঁর বাড়ির সামনের একটি চায়ের দোকানে হাবিবুরকে আসতে দেখতেন। বৃহস্পতিবার রাতেও তিনি সেখানে এসেছিলেন।

আবদুর রশিদ আরও বলেন, বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা নাটোরের বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত হন। পরে ২০ থেকে ৩০ জন লোক এসে হাবিবুরকে মারধর শুরু করেন। তাঁদের হাত থেকে ছুটে তিনি তাঁর বাড়িতে আশ্রয় নেন। পরে পাশের একটি দোকানের ছাদে চলে যান। সেখানে বিএনপির নেতা-কর্মীরা তাঁকে আটক করে আবার মারধরের চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন তাঁদের বাধা দেন। পরে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য মাহমুদুন নবী বলেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান ওই এলাকায় প্রায় দুই মাস ধরে আত্মগোপনে ছিলেন। হামলার শিকার হয়ে তিনি আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে লাফিয়ে পাশের একটি দোকানের ছাদে যান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে নাটোর সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি। পুঠিয়া থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নাটোর পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, হাবিবুর রহমানকে গ্রেপ্তারের পর তাঁরা নাটোর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ডগুলো

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে প্রায়...

সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা দিলেন গ্রামবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার...

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

শ্রমিক বিক্ষোভের কারণে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। বিশ্বের নামকরা পোশাক...

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন...

;