Home আন্তর্জাতিক সম্পত্তির প্রতিটি পয়সা তামিলনাড়ুর মানুষের জন্য ব্যয়ের ঘোষণা রজনীকান্তের
আন্তর্জাতিক

সম্পত্তির প্রতিটি পয়সা তামিলনাড়ুর মানুষের জন্য ব্যয়ের ঘোষণা রজনীকান্তের

Share
Share

নিজের সম্পত্তি থেকে অর্জিত প্রতিটি পয়সা তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। সম্প্রতি চেন্নাইয়ে তাঁর রাঘবেন্দ্র মণ্ডপকে তিন তারকা হোটেলে রূপান্তরের পরিকল্পনা নিয়ে খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে অভিনেতার পুরোনো একটি ভিডিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে রজনীকান্তকে নিজের সম্পত্তির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায়। তিনি জানান, চেন্নাইয়ে প্রায় সোয়া একর জমির ওপর অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপটি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের নামে হস্তান্তর করেছেন। নিজের উইলেও এ বিষয়ে সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করেছেন তিনি।

ভিডিওতে রজনীকান্ত বলেন, তাঁর মৃত্যুর পর পুরো সম্পত্তি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। তাঁকে আজকের অবস্থানে নিয়ে আসার পেছনে তামিলনাড়ুর মানুষের অবদান রয়েছে। তাই সম্পত্তি থেকে অর্জিত প্রতিটি পয়সা তাঁদের কল্যাণে ব্যয় করা হবে। পরিবারের সদস্যদের জন্য এ সম্পত্তি থেকে কোনো অর্থ রাখা হবে না বলেও জানান তিনি।

অভিনেতার ভাষ্য, তাঁর ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন রয়েছে। সেই মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই সম্পত্তিটি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভিডিওতে রজনীকান্ত বলেন, একসময় দর্শকেরা কয়েক রুপি খরচ করে তাঁর সিনেমার টিকিট কিনতেন। তাঁদের সেই ভালোবাসা ও সমর্থনই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। চাইলে যেকোনো সময় নিজের উইল পরিবর্তন করতে পারেন। তবে সবার সামনে দেওয়া প্রতিশ্রুতি পরিবর্তন করা যায় না। ভালো কোনো কাজ করতে চাইলে তা দ্রুত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

রজনীকান্ত জানান, এ বিষয়ে স্ত্রী লতা ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। পরে উইল ও সম্পত্তিসংক্রান্ত কাগজপত্র তাঁর শ্যালক বরদাচার্যের কাছে হস্তান্তর করেন।

১৯৮৯ সালে চালু হওয়ার পর থেকে রাঘবেন্দ্র মণ্ডপ রজনীকান্ত ও তাঁর ভক্তদের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত। অভিনেতার জনজীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়োজনেরও কেন্দ্র ছিল এই স্থাপনা।

সম্প্রতি সিনেমা বিকাটানের এক প্রতিবেদনে বলা হয়, রাঘবেন্দ্র মণ্ডপের জায়গায় তিন তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা বা আলোচনা চলছে। এরপর থেকেই সম্পত্তিটির ভবিষ্যৎ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে পুরো স্থাপনাটি হোটেলে রূপান্তর করা হবে, নাকি এর একটি অংশ ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে রজনীকান্তকে সামনে দেখা যাবে ‘জেলার ২’ সিনেমায়। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এ ছাড়া অশ্বথ মারিমুথুর পরিচালনায় ‘ধর্মন’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। সম্প্রতি সিনেমাটির তৃতীয় ধাপের শুটিং শেষ হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে সিম বিক্রির অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে সাধারণ মানুষের কাছে মোবাইল ফোনের সিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক সিম বিক্রেতাকে...

মারধরের শিকার আইনজীবী সোহাগ ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে

ঢাকার আদালত প্রাঙ্গণে মারধরের শিকার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) তাঁর জামিন...

Related Articles

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার করলো যুক্তরাজ্য

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের...

পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমিয়ে ১০টিতে আনা যথেষ্ট: ট্রাম্প

পারমাণবিক শক্তিধর দেশগুলোর বর্তমান অস্ত্রভাণ্ডার উল্লেখযোগ্যভাবে কমানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...

রাতেই ‘বন্ধু’ ট্রাম্পের সঙ্গে একান্তে মিলিত হতে পারেন পুতিন

  বিশ্ব রাজনীতির নজর এখন চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের দিকে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক...

ট্রাম্প-পুতিনকে নিয়ে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট

  চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আতিথেয়তায় প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে...

;