Home জাতীয় বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রোল ঢেলে আগুন
জাতীয়

বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রোল ঢেলে আগুন

Share
Share

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আমিনুর রহমান চৌধুরী জানান, রাত পৌনে তিনটার দিকে দুই থেকে তিনজন দুর্বৃত্ত তাঁর বাড়ির সামনের দরজার জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পাশের পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যান।

আমিনুর রহমান জানান, ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তবে তাঁর ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

তিনি আরও জানান, বিষয়টি রাতেই টহল পুলিশের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বাবুকে অবহিত করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন এবং পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাঁশখালীতে যাতে কোনো ধরনের নাশকতা বা অগ্নিসংযোগের ঘটনা না ঘটে, সে জন্য পুলিশকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনী এবং সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইব্রাহিম খলিল। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩৬ ঘণ্টা পর স্বামীর মরদেহ নিলেন স্ত্রী, দাফনে হুমকির অভিযোগ

ময়মনসিংহে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ প্রায় ৩৬ ঘণ্টা পর হাসপাতালের মর্গ থেকে গ্রহণ করেছেন তাঁর স্ত্রী মিম আক্তার। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল...

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায় এবং ক্ষমতার বাইরে থাকলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির...

Related Articles

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি...

মারধরের শিকার আইনজীবী সোহাগ ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে

ঢাকার আদালত প্রাঙ্গণে মারধরের শিকার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের...

রামুতে পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা

কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে...

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি...

;