Home আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমিয়ে ১০টিতে আনা যথেষ্ট: ট্রাম্প
আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমিয়ে ১০টিতে আনা যথেষ্ট: ট্রাম্প

Share
Share

পারমাণবিক শক্তিধর দেশগুলোর বর্তমান অস্ত্রভাণ্ডার উল্লেখযোগ্যভাবে কমানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, প্রতিটি দেশের জন্য প্রায় ১০টি পারমাণবিক অস্ত্রই যথেষ্ট।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সত্যি বলতে, এখন মাত্র ১০টি অস্ত্রই যথেষ্ট। আমরা যে ধরনের শক্তির কথা বলছি, সেটি এমনই।’

এ সময় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের তুলনা করেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৪ হাজার, রাশিয়ার কাছে ৩ হাজার ৮০০ এবং চীনের কাছে ৪০০ থেকে ৫০০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

চীনের দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বেইজিং ব্যাপক হারে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এভাবে চলতে থাকলে আগামী ১০ বছরের মধ্যে দেশটি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছাকাছি অবস্থানে পৌঁছাতে পারে।

চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি চাই না তারা এটি করুক।’

তবে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো সহজ হবে না বলেও স্বীকার করেন তিনি। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়া ও চীনের মতো দেশগুলোকে নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার কমাতে রাজি করানো কঠিন হবে।

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট এসব মন্তব্য করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন,...

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে। বুধবার (১৮...

Related Articles

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার করলো যুক্তরাজ্য

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের...

রাতেই ‘বন্ধু’ ট্রাম্পের সঙ্গে একান্তে মিলিত হতে পারেন পুতিন

  বিশ্ব রাজনীতির নজর এখন চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের দিকে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক...

ট্রাম্প-পুতিনকে নিয়ে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট

  চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আতিথেয়তায় প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে...

যুদ্ধ বন্ধে আলোচনা চলার মধ্যেই ইরান–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে...

;