বিএনপি অন্যদের বিপদে ফেলতে গিয়ে এখন নিজেরাই বিপদে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর অভিযোগ, দলটি শুধু নিজেরাই বিপদে পড়েনি, বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও বিপদে ফেলেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিএনপিকে কটাক্ষ করে এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে—মুঝে বাঁচাও, বাঁচাও!’
পোস্টে তিনি আরও লেখেন, ‘অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়- এটাই প্রকৃতির বিচার!’
Leave a comment