Home জাতীয় ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট
জাতীয়

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

Share
Share

শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি করাকে আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দেওয়া দুই বছরের সশ্রম কারাদণ্ড বাতিল করে মো. রাসেল উদ্দিন নামের এক আসামিকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।

রোববার (১১ অক্টোবর) বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ মামলাটির পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি মুসলিম পারিবারিক আইন অনুযায়ী রাসেল উদ্দিনের সঙ্গে ইসমত আরা বেগমের বিয়ে হয়। পরে ২০১৯ সালের ৪ আগস্ট সন্ধ্যায় কক্সবাজার শহরের বাইতুশ শরফ মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাসায় রাসেল তাঁর ব্যবসার জন্য স্ত্রীর কাছে এক লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। টাকা দিতে অপারগতা জানালে তাঁকে কাঠের লাঠি দিয়ে মারধর করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ২০২৩ সালের ১৫ নভেম্বর রাসেল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।

আপিলের শুনানিতে মামলার নথি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে হাইকোর্ট বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২(ঞ) ধারা অনুযায়ী, বিয়ের শর্ত বা বিয়ের বিবেচনায় বর বা বরপক্ষের দাবি করা অর্থ বা সম্পত্তিকে যৌতুক হিসেবে গণ্য করা হয়। কিন্তু এ মামলায় বাদী ও সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে, অর্থ চাওয়া হয়েছিল আসামির ব্যবসার প্রয়োজনে। ফলে যৌতুক দাবির অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে।

রায়ে শারীরিক নির্যাতনের অভিযোগের ক্ষেত্রেও সাক্ষ্য-প্রমাণে অসংগতি তুলে ধরা হয়। বাদী তাঁর জবানবন্দিতে ডান কাঁধ ও পিঠে লাঠির আঘাতের কথা বললেও চিকিৎসকের দেওয়া মেডিকেল সনদে আঘাতের স্থান হিসেবে বাম কাঁধের উল্লেখ ছিল। আদালতের পর্যবেক্ষণে, মৌখিক বক্তব্য ও চিকিৎসা-সংক্রান্ত নথির এই অসংগতি অভিযোগকে সন্দেহজনক করে তোলে।

সার্বিক পর্যালোচনায় হাইকোর্ট মামলাটিকে সাজানো ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন। একই সঙ্গে নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে রাসেল উদ্দিনকে খালাস দেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগেই বিমানে আটক সিজেপি প্রতিষ্ঠাতা

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বিমান থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

দিল্লিতে ধর্না থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, আটক কয়েক সাংসদও

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায়...

Related Articles

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি সোনা ও রুপা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া সোনা ও রুপার ওজন নির্ধারণ...

দুবলার চরে শুঁটকি উৎপাদন ও পর্যটনে সম্ভাবনা, ঘাটতি মৌলিক সুবিধায়

  সুন্দরবনের দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত দুবলার চর। প্রতিবছর শুঁটকি উৎপাদন,...

বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে বাদ ড. ইউনূসের নাম

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জার্মানির বার্লিনে তিন দিনব্যাপী বিশ্ব...

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে...

;