Home আন্তর্জাতিক সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, ক্ষয়ক্ষতি নিরূপণ করছে কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, ক্ষয়ক্ষতি নিরূপণ করছে কর্তৃপক্ষ

Share
Share

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বিমানবন্দরটি লক্ষ্য করে হামলার দাবি জানানোর পর সৌদি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তবে এতে হতাহত কিংবা বিমানবন্দরের কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর দাম্মাম রাজধানী রিয়াদ থেকে প্রায় ৪১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

দেশটির বিভিন্ন বিমানবন্দরকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা হিসেবে দেখা হচ্ছে দাম্মাম বিমানবন্দরে এ হামলাকে। এর আগে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার দাবি জানায় হুথিরা। এরপরই বিমানবন্দরে হামলার বিষয়টি নিশ্চিত করে সৌদি কর্তৃপক্ষ।

তবে হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাইবান্ধায় মা-বাবার শখ পূরণে ‘হাতির পিঠে বর’

বিয়ের বরযাত্রায় গাড়ি, মাইক্রোবাস কিংবা ঘোড়ার গাড়ি—এমন দৃশ্যই পরিচিত। কেউ কেউ আবার হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান। তবে সব চেনা রীতিকে পেছনে ফেলে...

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার দায়...

Related Articles

দিল্লিতে দমন-পীড়ন বন্ধের দাবিতে শাহবাগে মশালমিছিল

ভারতের দিল্লিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে...

আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম পরিবর্তন...

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বাংলাদেশি নাগরিকদের হতাহত...

মুম্বাইয়ে বিক্ষোভ থেকে আটকের পর মুক্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা

ভারতের মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি...

;