Home আন্তর্জাতিক ভারতে সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন, আটক নেহা বোরাসহ একাধিক নেতা
আন্তর্জাতিক

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন, আটক নেহা বোরাসহ একাধিক নেতা

Share
Share

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। এ সময় সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপাঙ্কর ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ এবং রাজনৈতিক বিশ্লেষক ও আন্দোলনকর্মী যোগেন্দ্র যাদবকেও আটক করা হয়।

শনিবার (১০ অক্টোবর) দিল্লির আইএনএ মার্কেটের কাছে আন্দোলনস্থলে যাওয়ার পথে তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আন্দোলনকারীরা পুলিশের গাড়ি আটকে দেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

প্রতিবাদ সমাবেশে যোগ দিতে তাঁরা জোরবাগ এলাকা থেকে মিছিল নিয়ে আইএনএ মার্কেট হয়ে যন্তর মন্তরের দিকে যাচ্ছিলেন। সমাবেশটির আয়োজক হিসেবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নাম উল্লেখ করা হয়েছে। তবে দিল্লিতে জারি করা কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে পুলিশ তাঁদের পথ আটকে আটক করে।

এর আগে শনিবার সকালে উড়োজাহাজের ভেতর থেকে সিজেপি প্রধান অভিজিৎ দীপক, সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। একই দিনে গুরুগাঁওয়ের বাসভবন থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকেও পুলিশি হেফাজতে নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্দোলনের শীর্ষ নেতাদের আটকের পর কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছিলেন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। পরে তাঁকেও আটক করে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রংপুরের চার খুন: দুই আসামির ডিএনএর সঙ্গে আলামতের মিল পাওয়ার দাবি পুলিশের

রংপুরে আলোচিত চার খুনের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতের মিল পাওয়া গেছে বলে জানিয়েছে...

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা...

Related Articles

মুম্বাইয়ে বিক্ষোভ থেকে আটকের পর মুক্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা

ভারতের মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি...

নেপালে ভয়াবহ ভূমিধসে নদীতে আকস্মিক বন্যা: বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

নেপালের মধ্যাঞ্চলে পাহাড়ে ভয়াবহ ভূমিধসের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সৃষ্টি...

একদিনে ৭ জনের প্রাণহানির পর রক্তক্ষয়ী সংঘর্ষে ফের উত্তপ্ত ভারতের মণিপুর

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের ভয়াবহ সংঘাত ও রক্তপাতের ঘটনা ঘটেছে। গত...

রাষ্ট্রপতির কাছে ‘ভোট চুরির’ অকাট্য প্রমাণ পেশ করবে ‘ইন্ডিয়া’ জোট: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনীত ‘ভোট চুরির’ সুনির্দিষ্ট অভিযোগের সপক্ষে খুব শীঘ্রই...

;