Home জাতীয় কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে
জাতীয়

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

Share
Share

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার প্রবণতাও আছে অনেকের। কেউ নিজের নোটবুকে জেলার তালিকা রাখেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে তা সংরক্ষণ করেন। এবার দেশের কোন কোন জেলায় ঘোরা হয়েছে, তার হিসাব রাখার সুযোগ মিলছে একটি ডিজিটাল ম্যাপে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ম্যাপ তৈরির ওয়েব প্ল্যাটফর্ম।

‘আনসিন বাংলাদেশ’ (unseenbangladesh.com) নামের এই ওয়েব প্ল্যাটফর্মটি তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মো. সাব্বির হোসেন রবিন। তিনি বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

ওয়েবসাইটে প্রবেশ করলে দেশের আটটি বিভাগের ৬৪ জেলার তালিকা ও একটি ইন্টার‌্যাকটিভ ম্যাপ দেখা যায়। তালিকা থেকে জেলার নাম নির্বাচন, সার্চ বারে জেলার নাম লেখা কিংবা সরাসরি ম্যাপে ক্লিক করে ভ্রমণ করা জেলাগুলো চিহ্নিত করা যায়। জেলা নির্বাচন শেষ হলে মোট কতটি জেলায় ভ্রমণ করা হয়েছে, তা স্কোর হিসেবে দেখানো হয়।

ম্যাপটি আরও ব্যক্তিগত করে তুলতে এতে বিভিন্ন রঙের থিম ব্যবহারের সুযোগ রয়েছে। ব্যবহারকারী চাইলে নিজের নাম ও ছবি যুক্ত করতে পারেন। নাম না দিলে স্বয়ংক্রিয়ভাবে সেখানে ‘আমার বাংলাদেশ’ লেখা দেখানো হয়। ম্যাপ তৈরির পর সেটি PNG, JPG বা PDF ফরম্যাটে ডাউনলোড করা যায়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করা যায়। একই প্ল্যাটফর্মে বিশ্বভ্রমণের ম্যাপ তৈরির সুবিধাও রয়েছে।

শুধু ভ্রমণের হিসাব রাখার জন্য নয়, দেশের ৬৪ জেলার ২৪০টির বেশি দর্শনীয় স্থানের তথ্যও যুক্ত করা হয়েছে প্ল্যাটফর্মটিতে। কোনো জেলার নাম নির্বাচন করলে ওই জেলার জনপ্রিয় দর্শনীয় স্থান, যাতায়াতব্যবস্থা, আনুমানিক খরচ ও থাকার জন্য কয়েকটি হোটেলের প্রাথমিক তথ্য পাওয়া যায়।

এ ছাড়া একাধিক জেলা নিয়ে ভ্রমণের পরিকল্পনা তৈরির জন্য রয়েছে ‘ট্রিপ প্ল্যানার’ সুবিধা। এতে ভ্রমণের শুরুর স্থান, সময়কাল, ভ্রমণসঙ্গীর সংখ্যা ও বাজেট উল্লেখ করলে দূরত্ব বিবেচনায় একটি ভ্রমণ পরিকল্পনা তৈরি করা হয়। সেই পরিকল্পনা রোডম্যাপ হিসেবে ডাউনলোডও করা যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিখোঁজ শিশুর মরদেহ মিলিল ফুফুর কক্ষের বাক্সে

বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ ফুফুর কক্ষের একটি বাক্স থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু...

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি।...

Related Articles

যেভাবে তৈরি হলো ‘আনসিন বাংলাদেশ’

চার ভাই-বোনের মধ্যে রবিন সবার বড়। তাঁর ছোট তিন বোন। শিক্ষাজীবনে অর্থনীতির...

সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক...

ক্রিকেটের দুই কিংবদন্তি ইমরান খান ও মাশরাফির জন্মদিন আজ

আজ ৫ অক্টোবর। এই দিনে জন্মেছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের দুই পরিচিত...

সংসদে কোরআন-সুন্নাহ বিরোধী বিল পাস করা হয়েছে’: শফিকুর রহমান

জাতীয় সংসদে কোরআন ও সুন্নাহর বিধানের পরিপন্থী বিল পাস করা হয়েছে বলে...

;