Home জাতীয় ৫% কোটা পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মিছিল-সমাবেশ
জাতীয়

৫% কোটা পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মিছিল-সমাবেশ

Share
Share

 

সর্বজিৎ চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি:

‘দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহাল কর’—এ দাবিসহ বিভিন্ন দাবিতে রাঙামাটিতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন, রাঙামাটি জেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘৬৪তম মহান শিক্ষা দিবস’ উপলক্ষে সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি সুমন চাকমার নেতৃত্বে জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্গা শিক্ষক প্রথা বন্ধ, শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়ম বন্ধ, পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ এবং দক্ষ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানান তাঁরা।

আয়োজকদের দাবি, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীদের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে কোটা সুবিধা নিশ্চিত করার বিষয়টি উল্লেখ রয়েছে। তাঁদের বক্তব্য, এ সুবিধার অংশ হিসেবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহাল করা প্রয়োজন।

কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জিকো চাকমা, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট দীপন চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা শাখার সাধারণ সম্পাদক ম্যাকলিন চাকমা, সাংগঠনিক সম্পাদক সজল চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সেবিকা চাকমাসহ সংগঠন দুটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। আয়োজকদের হিসাবে, মিছিল ও ছাত্র সমাবেশে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন অংশগ্রহণ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুন্সীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সড়কে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের আশঙ্কায় রাতভর বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তিনটি হায়েস মাইক্রোবাসসহ সংগঠনটির...

সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে ফের ১০ হাজার চারা বিতরণ

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা দেশের বনভূমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও মুরাদনগরকে সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসা ও এতিমখানায় আরও ১০ হাজার...

Related Articles

শাপলা চত্বর হত্যাযজ্ঞ : শেখ হাসিনাসহ ৩০ আসামির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ

২০১৩ সালের মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ মামলায় সাবেক...

সৌদিতে ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের করুণ মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আতঙ্কে দ্রুত নামতে গিয়ে সিঁড়ি...

গুলশানে আওয়ামী লীগের বিতর্কিত মিছিলের ৫ দিন পর ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার

রাজধানীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও...

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে : সালেহ শিবলী

দেশের সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...