Home আন্তর্জাতিক বেলুন থেকে গ্যাস নেওয়ার অভিযোগ, বিপজ্জনক গাড়ি চালানোর দায় স্বীকার স্টার্লিংয়ের
আন্তর্জাতিকদুর্ঘটনা

বেলুন থেকে গ্যাস নেওয়ার অভিযোগ, বিপজ্জনক গাড়ি চালানোর দায় স্বীকার স্টার্লিংয়ের

Share
Share

ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড রাহিম স্টার্লিং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মঙ্গলবার আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। আদালতকে জানানো হয়েছে, গত মে মাসে মহাসড়কে তাঁর ল্যাম্বরগিনি দুর্ঘটনায় পড়ার আগে গাড়ি চালানোর সময় তাঁকে বেলুন থেকে গ্যাস গ্রহণ করতে দেখা যায়।

৩১ বছর বয়সী স্টার্লিং ভুলভাবে গ্যাস গ্রহণের উদ্দেশ্যে ছয়টি নাইট্রাস অক্সাইডের ক্যান রাখার অভিযোগও স্বীকার করেছেন। এ ছাড়া পরীক্ষার জন্য নমুনা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগেও তিনি দোষ স্বীকার করেন।

বেসিংস্টোক ম্যাজিস্ট্রেটস কোর্টে মঙ্গলবার হাজির হন স্টার্লিং। এ সময় তাঁর পরনে ছিল কালো স্যুটের জ্যাকেট, কালো ট্রাউজার, কালো জুতা ও গাঢ় রঙের পোশাক।

গত ২৮ মে সকালে এম৩ মহাসড়কে ল্যাম্বরগিনি দুর্ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অন্য কোনো গাড়ি জড়িত ছিল না এবং কেউ আহতও হননি।

তবে প্রসিকিউটর সাইমন জোন্স আদালতকে বলেন, স্টার্লিংয়ের গাড়ির পাশ দিয়ে একই সময়ে গাড়ি চালাচ্ছিলেন ক্রিস্টোফার জেনিংস। তিনি স্টার্লিংকে বেলুন থেকে গ্যাস গ্রহণ করতে দেখেছেন বলে জানান।

আরেক প্রত্যক্ষদর্শী ফিওনা জেনিংস আদালতে বলেন, তিনি এম৩ মহাসড়কে সামনে একটি কালো ল্যাম্বরগিনি দেখতে পান। গাড়িটি এক লেন থেকে আরেক লেনে বেপরোয়াভাবে চলছিল বলে তিনি বর্ণনা করেন। তাঁর আশঙ্কা হয়েছিল, চালক কাউকে মেরে ফেলতে পারেন।

স্টার্লিং ইংল্যান্ডের হয়ে ৮২টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ ২০২২ সালে কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে মাঠে নামেন তিনি।

ক্লাব ফুটবলে লিভারপুলে স্টার্লিংয়ের পেশাদার ক্যারিয়ার শুরু হয়। ২০১৫ সালে তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এবং ক্লাবটির হয়ে চারটি প্রিমিয়ার লিগসহ একাধিক শিরোপা জেতেন।

২০২২ সালে চেলসিতে যোগ দেওয়ার পর ধীরে ধীরে দলে তাঁর গুরুত্ব কমে যায়। ২০২৪–২৫ মৌসুমে তিনি আর্সেনালে ধারে খেলেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বল্পমেয়াদি চুক্তিতে ফেইনুর্ডে যোগ দেন এবং এরেডিভিসিতে আটটি ম্যাচ খেলেন। বর্তমানে তিনি কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত করতে সাধারণ...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর কেন ক্ষেপল মোদি সরকার

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেক্সাসের হিউস্টনে এক যৌথ সমাবেশে ৫০ হাজারের...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;