Home জাতীয় পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার
জাতীয়

পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার

Share
Share

স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ছিল ১৩০ টাকা। ৫৩ বছর পর নবম জাতীয় বেতন স্কেলে সেই বেতন বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার টাকা। একই সঙ্গে প্রথম গ্রেডের মূল বেতন প্রথমবারের মতো লাখের ঘর পেরিয়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

১৯৭৩ থেকে ২০২৬ সালের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো আটবার পরিবর্তন হয়েছে। নতুন পে-স্কেলে আগের মতো ২০টি গ্রেড রাখা হয়েছে। ২০তম গ্রেডে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন কাঠামোয় ২০তম গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত হয়েছে, যা ১৪২ শতাংশ বৃদ্ধি। আর প্রথম গ্রেডের বেতন ৭৮ হাজার থেকে দ্বিগুণ হয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে।

১৯৭৩ সালের পর ১৯৭৭, ১৯৮৫, ১৯৯১, ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ সালে বেতন কাঠামো পরিবর্তন করা হয়। ২০১৫ সালের অষ্টম পে-স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৪ হাজার ১০০ থেকে বেড়ে ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৪০ হাজার থেকে ৭৮ হাজার টাকা হয়েছিল।

নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও মূল বেতন তিন ধাপে বাস্তবায়ন করা হবে। নতুন হারে বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

সরকারের হিসাবে, নতুন বেতন কাঠামোর ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। পুরো স্কেল বাস্তবায়িত হলে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার বাংলাদেশের

আবুধাবির উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। লক্ষ্যও ছিল নাগালের মধ্যে। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। তাওহিদ...

কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু, আহত ৩৫

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।...

Related Articles

১৬ বছর যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তারা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে: স্পিকার

বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ...

নওগাঁর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি ঠেকাতে পুলিশের টহল

  নওগাঁর পত্নীতলা–সাপাহার–পোরশা–সরাইগাছি–আড্ডা–চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে টহল জোরদার...

আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি’: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার দিনে গণমাধ্যমের ভূমিকা...

ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিড নুর-রাশেদরা বিএনপির এত ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশে যারা নিজেদের বিজয়ী...

;