বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ সদস্যরা দেশে ব্যাপক লুটপাট করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি বলেছেন, দেশের সম্পদ ও টাকা লুট করে তাঁরা বিদেশে প্রাসাদ তৈরি করেছেন।
মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি।’
সাবেক আওয়ামী লীগ সরকারের নেতারা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি। স্পিকার বলেন, ‘১৬ বছর যারা লুটপাট করেছে, তারা ভারতে বসে এখন ষড়যন্ত্র করছে। কীভাবে দেশকে অস্থিতিশীল করা যায়, সেই চেষ্টা করছে তারা।’
দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে এত পূজামণ্ডপে কখনো পূজা উদ্যাপিত হয়নি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
আন্তর্জাতিক সংসদীয় সংস্থা ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রসঙ্গে স্পিকার বলেন, তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তাঁকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এর আগে বাংলাদেশ থেকে কেউ এ পদে নির্বাচিত হননি। এ সম্মান আমার একার নয়, এটি সবার সম্মান। এর মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’
আওয়ামী লীগের শাসনামলের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আট মাসের মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অস্ত্র হাতে দেখা যাওয়ায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়ে
Leave a comment