নওগাঁর পত্নীতলা–সাপাহার–পোরশা–সরাইগাছি–আড্ডা–চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে টহল জোরদার করেছে জেলা পুলিশ। গতকাল রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
পুলিশ সুপার বলেন, এ মহাসড়কে দস্যুতা ও ডাকাতিসহ যেকোনো ধরনের অপরাধ কঠোর হাতে দমন করা হবে। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
এদিকে গতকাল সরাইগাছিতে পুলিশ সুপারসহ জেলা পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁরা ডাকাতি প্রতিরোধে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি সড়কে অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।
পুলিশ সুপার বলেন, এ মহাসড়কে মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করছে। নিরাপত্তাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর
- এএসপি, সাপাহার সার্কেল: ০১৩২০-১২৩৫৬৫
- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সাপাহার থানা: ০১৩২০-১২৩৮২৪
- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পোরশা থানা: ০১৩২০-১২৩৮৫০
- পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০-১২৪৪৯৮
Leave a comment