ঢাকার ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাসভবনে গুলিবর্ষণের ঘটনায় থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, একটি একনলা শুটারগান ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন তরিকুল ইসলাম ওরফে তাপস। তিনি ছাত্রদল নেতা মাসুদ রানার সহযোগী হিসেবে পরিচিত।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, গত শুক্রবার ভোররাতে চারটি মোটরসাইকেলে করে আটজন ব্যক্তি রেজা চৌধুরীর বাসভবন লক্ষ্য করে গুলি ছোড়েন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্তের পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশের ভাষ্য, স্থানীয় মাদক কারবারে বাধা দেওয়া এবং ফুটপাত ও পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২৮ আগস্ট ভোর ৪টা ১০ মিনিটের দিকে চারটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি রেজা চৌধুরীর বাসার সামনে আসেন। তাদের মধ্যে একজন ক্রিকেট ব্যাটের কাভার থেকে একনলা শুটারগান বের করেন। আরেকজন পিস্তল বের করে প্রথমে নিচের দিকে গুলি ছোড়েন। পরে তারা বাড়িটি লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে রেজা চৌধুরী বাদী হয়ে ডেমরা থানায় মামলা করেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, ডেমরা এলাকায় অনলাইনে মাদক কেনাবেচায় বাধা দেওয়া এবং বিভিন্ন স্থান থেকে চাঁদা আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হতে পারে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রেজা চৌধুরী অভিযোগ করেন, মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ছাত্রদল নেতা মাসুদ রানা তাকে হুমকি দিয়েছিলেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করে হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্যভিত্তিক সংঘাত ছয় মাস পেরিয়ে নতুন মোড় নিয়েছে। প্রায় এক মাসের বিরতির পর চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে ফের সরাসরি...
ByDesk ReportSeptember 1, 2026খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত একদল...
ByDesk ReportSeptember 1, 2026ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...
ByDesk ReportSeptember 2, 2026মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ আসন্ন জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ, সুশৃঙ্খল ও ধর্মীয়...
ByDesk ReportSeptember 2, 2026মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে...
ByDesk ReportSeptember 2, 2026রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নেতাকর্মীদের নেতৃত্বের বিকাশ, রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা...
ByDesk ReportSeptember 2, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment