Home সাম্প্রতিক মাদক ও চাঁদাবাজি নিয়ে বিএনপি নেতার বাসায় গুলি, নেতৃত্বে ছিলেন ছাত্রদল নেতা
সাম্প্রতিক

মাদক ও চাঁদাবাজি নিয়ে বিএনপি নেতার বাসায় গুলি, নেতৃত্বে ছিলেন ছাত্রদল নেতা

Share
Share

ঢাকার ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাসভবনে গুলিবর্ষণের ঘটনায় থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, একটি একনলা শুটারগান ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন তরিকুল ইসলাম ওরফে তাপস। তিনি ছাত্রদল নেতা মাসুদ রানার সহযোগী হিসেবে পরিচিত।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, গত শুক্রবার ভোররাতে চারটি মোটরসাইকেলে করে আটজন ব্যক্তি রেজা চৌধুরীর বাসভবন লক্ষ্য করে গুলি ছোড়েন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্তের পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের ভাষ্য, স্থানীয় মাদক কারবারে বাধা দেওয়া এবং ফুটপাত ও পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২৮ আগস্ট ভোর ৪টা ১০ মিনিটের দিকে চারটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি রেজা চৌধুরীর বাসার সামনে আসেন। তাদের মধ্যে একজন ক্রিকেট ব্যাটের কাভার থেকে একনলা শুটারগান বের করেন। আরেকজন পিস্তল বের করে প্রথমে নিচের দিকে গুলি ছোড়েন। পরে তারা বাড়িটি লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে রেজা চৌধুরী বাদী হয়ে ডেমরা থানায় মামলা করেন।

মামলার তদন্তসংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, ডেমরা এলাকায় অনলাইনে মাদক কেনাবেচায় বাধা দেওয়া এবং বিভিন্ন স্থান থেকে চাঁদা আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হতে পারে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

রেজা চৌধুরী অভিযোগ করেন, মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ছাত্রদল নেতা মাসুদ রানা তাকে হুমকি দিয়েছিলেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করে হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিজয়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে, কংগ্রেসের অসন্তোষ

তামিলনাড়ুর ক্ষমতাসীন জোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। জাতীয় রাজনীতিতে তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে...

ফ্যাসিস্টদের দোসররাই দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্টদের দোসররা বর্তমান সরকারকে ব্যর্থ করতে দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।...

Related Articles

দেব-শুভশ্রীর মতো অভিমান ভুলে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি!

দীর্ঘ বিরতির পর দেব ও শুভশ্রী গাঙ্গুলির একসঙ্গে পর্দায় ফেরার খবরের মধ্যেই...

চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল,...

এ দেশে কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির

বাংলাদেশে কোরআনের বিধান ও আইন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...

বিরোধী দলের ওপর যেন কোনো অত্যাচার-জুলুম না হয়: ধর্মমন্ত্রী কায়কোবাদ

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর কোনো ধরনের জুলুম, অত্যাচার,...