চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল, নগদ টাকা, মুঠোফোন ও মিলাদের খিচুড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ভুক্তভোগী ও দুই শিশুসহ কয়েকজনকে গাছের সঙ্গে বেঁধে রাখে দুর্বৃত্তরা।
সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা থেকে ১০টার মধ্যে উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের ঘোড়ামারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন ফরিদপুর গ্রামের হারাম মণ্ডলের ছেলে বিপ্লব হোসেন এবং জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মাঠপাড়ার বদরুদ্দিনের ছেলে শুকুর আলী।
বিপ্লব হোসেন জানান, জমি বন্ধক রাখার বিষয়ে কথা বলতে তিনি গড়চাপড়ার দিকে যাচ্ছিলেন। ফরিদপুর-গড়চাপড়া মাঠের ঘোড়ামারা ব্রিজ এলাকায় পৌঁছালে ছয়জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার মোটরসাইকেল, প্রায় ২ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেন তারা। এরপর তাকে পাশের একটি মেহগনি বাগানে নিয়ে গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। সেখানে একজন দুর্বৃত্ত পাহারায় ছিল বলে জানান তিনি।
অন্যদিকে শুকুর আলী জানান, পারকুলা এলাকায় একটি মিলাদ মাহফিল শেষে রাত আনুমানিক ৯টার দিকে দুই শিশুসন্তান সজিব ও রাজীবকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। ঘোড়ামারা ব্রিজের কাছে পৌঁছালে কয়েকজন দেশীয় অস্ত্রধারী তাদের পথরোধ করেন। এ সময় তার মোটরসাইকেল, সঙ্গে থাকা ৫০ টাকা ও মিলাদের তিন প্যাকেট খিচুড়ি নিয়ে নেওয়া হয়।
শুকুর আলীর ভাষ্য, এ সময় দুই শিশু কান্নাকাটি শুরু করলে তাদের মারধর করা হয়। পরে তাদেরও একটি মেহগনি বাগানে নিয়ে গামছা দিয়ে বেঁধে রাখা হয়।
তিনি জানান, প্রায় ১০ মিনিট পর পাহারায় থাকা ব্যক্তি কিছুটা দূরে গেলে কৌশলে হাত-পায়ের বাঁধন খুলে দুই সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। পরে গ্রামবাসীকে ঘটনাটি জানান। এদিকে বিপ্লব হোসেনও কৌশলে বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তামিলনাড়ুর ক্ষমতাসীন জোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। জাতীয় রাজনীতিতে তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে...
ByDesk ReportAugust 31, 2026ফ্যাসিস্টদের দোসররা বর্তমান সরকারকে ব্যর্থ করতে দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।...
ByDesk ReportAugust 31, 2026দীর্ঘ বিরতির পর দেব ও শুভশ্রী গাঙ্গুলির একসঙ্গে পর্দায় ফেরার খবরের মধ্যেই...
ByDesk ReportSeptember 1, 2026ঢাকার ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাসভবনে গুলিবর্ষণের...
ByDesk ReportSeptember 1, 2026বাংলাদেশে কোরআনের বিধান ও আইন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...
ByDesk ReportSeptember 1, 2026মো. ইয়াছিন সরকার, কুমিল্লা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর কোনো ধরনের জুলুম, অত্যাচার,...
ByDesk ReportSeptember 1, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment