Home সাম্প্রতিক ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির
সাম্প্রতিক

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির

Share
Share

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে সোমবার (৩১ আগস্ট) বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইরান সংঘাত শুরুর পর দুই নেতার এটিই প্রথম মুখোমুখি বৈঠক।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচিসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন তীব্র ভূরাজনৈতিক উত্তেজনা চলছে, তখন এই বৈঠক অনুষ্ঠিত হলো। ভারত ইরানের শীর্ষ ১০ বাণিজ্য অংশীদারের একটি হলেও হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দুই দেশের অর্থনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

এর আগে গত জুনে এক ফোনালাপে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মোদির ভূমিকার প্রশংসা করেছিলেন পেজেশকিয়ান।

বৈঠকের আগে ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধ চায় না। তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। সম্প্রতি একটি ছোট ইরানি দ্বীপে মার্কিন হামলার পর তিনি এ মন্তব্য করেন।

এদিকে আলাদাভাবে জানা গেছে, ইস্তাম্বুলে ‘মক্কা চুক্তি’র প্রথম বৈঠকে অংশ নিতে যাচ্ছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেপালে প্রলয়ঙ্করি বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার

হিমবাহ ধস ও অতিবর্ষণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও অন্তত ২ হাজার ৪৯৮ জন...

৮ হাজার মুসলমান হত্যাকরা যুদ্ধাপরাধী ম্লাদিচকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ঘোষণা!

১৯৯০-এর দশকের ভয়াবহ বসনিয়া যুদ্ধে ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম হত্যায় দণ্ডিত যুদ্ধাপরাধী ও সাবেক সামরিক কমান্ডার রাৎকো ম্লাদিচকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক...

Related Articles

৩ মিনিটে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জন ভাইরাল

‘স্যার, স্যার, স্যার…’। একবার-দুবার নয়, টানা তিন মিনিটে ৮১ বার। অর্থাৎ গড়ে...

থার্ড টার্মিনালের র‍্যাম্পে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর...

বর্জ্য বিদ্যুৎের খরচ বেশি হলেও বেনিফিটটা দেখতে হবে: নুরুল হক নুর

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু...

‘আমাদের বাঁচান ভাই’—স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এভাবেই...