Home সাম্প্রতিক হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাম্প্রতিক

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Share
Share

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এ আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আদালতে দুদকের সহকারী পরিচালক মো. সাইফুর রহমান ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ফয়সাল করিম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতে কারাগারে আটক রয়েছেন। গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি ভারতের কারাগারে রয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেপালে প্রলয়ঙ্করি বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার

হিমবাহ ধস ও অতিবর্ষণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও অন্তত ২ হাজার ৪৯৮ জন...

৮ হাজার মুসলমান হত্যাকরা যুদ্ধাপরাধী ম্লাদিচকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ঘোষণা!

১৯৯০-এর দশকের ভয়াবহ বসনিয়া যুদ্ধে ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম হত্যায় দণ্ডিত যুদ্ধাপরাধী ও সাবেক সামরিক কমান্ডার রাৎকো ম্লাদিচকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক...

Related Articles

৩ মিনিটে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জন ভাইরাল

‘স্যার, স্যার, স্যার…’। একবার-দুবার নয়, টানা তিন মিনিটে ৮১ বার। অর্থাৎ গড়ে...

থার্ড টার্মিনালের র‍্যাম্পে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর...

বর্জ্য বিদ্যুৎের খরচ বেশি হলেও বেনিফিটটা দেখতে হবে: নুরুল হক নুর

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু...

‘আমাদের বাঁচান ভাই’—স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এভাবেই...