Home সাম্প্রতিক ‘আমাদের বাঁচান ভাই’—স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ
সাম্প্রতিক

‘আমাদের বাঁচান ভাই’—স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ

Share
Share

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এভাবেই আকুতি জানিয়েছিলেন গাজীপুরের কালীগঞ্জের তরুণ ইউসুফ হাসান আলিফ (২৭)। পরিবারের ভাগ্য বদলাতে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন তিনি। তবে নতুন জীবন শুরুর আগেই স্পেনের মাদ্রিদে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন এই তরুণ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘ অপেক্ষার পর কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) পাওয়ার মাত্র দুই দিনের মাথায় এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন ইউসুফ।

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসুয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে আগুন লাগে।

নিহত ইউসুফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। তিনি ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজ করতেন।

স্বজনদের ভাষ্য, প্রতিদিনের মতো ডেলিভারির সাইকেল আনতে ওই গ্যারেজে গিয়েছিলেন ইউসুফ। এ সময় গ্যারেজে থাকা একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ও বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় পুরো জায়গা। ইউসুফসহ তিন কর্মী সেখানে আটকা পড়েন।

খবর পেয়ে মাদ্রিদ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিষাক্ত গ্যাস অপসারণ করে। তবে চিকিৎসকরা ঘটনাস্থলেই ইউসুফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার দুই সহকর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউসুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই ও বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল।

গত জুনে ভাগ্য পরিবর্তনের আশায় স্পেনে পাড়ি জমিয়েছিলেন ইউসুফ। দীর্ঘ অপেক্ষার পর কাজের অনুমতি পাওয়ার মাত্র দুই দিনের মাথায় তার এমন আকস্মিক মৃত্যুতে কালীগঞ্জের উত্তরগাঁওয়ে নেমে এসেছে শোকের ছায়া। শোকের আবহ ছড়িয়ে পড়েছে স্পেনপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেপালে প্রলয়ঙ্করি বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার

হিমবাহ ধস ও অতিবর্ষণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও অন্তত ২ হাজার ৪৯৮ জন...

৮ হাজার মুসলমান হত্যাকরা যুদ্ধাপরাধী ম্লাদিচকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ঘোষণা!

১৯৯০-এর দশকের ভয়াবহ বসনিয়া যুদ্ধে ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম হত্যায় দণ্ডিত যুদ্ধাপরাধী ও সাবেক সামরিক কমান্ডার রাৎকো ম্লাদিচকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক...

Related Articles

৩ মিনিটে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জন ভাইরাল

‘স্যার, স্যার, স্যার…’। একবার-দুবার নয়, টানা তিন মিনিটে ৮১ বার। অর্থাৎ গড়ে...

থার্ড টার্মিনালের র‍্যাম্পে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর...

বর্জ্য বিদ্যুৎের খরচ বেশি হলেও বেনিফিটটা দেখতে হবে: নুরুল হক নুর

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু...

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ...