Home আন্তর্জাতিক নেপালে প্রলয়ঙ্করি বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার
আন্তর্জাতিকসাম্প্রতিক

নেপালে প্রলয়ঙ্করি বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার

Share
Share

হিমবাহ ধস ও অতিবর্ষণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও অন্তত ২ হাজার ৪৯৮ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে রোববার (৩০ আগস্ট) সকালে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ আপডেটে জানা গেছে। যদিও বাস্তব চিত্রে নিখোঁজের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য মতে, দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধারকারীরা এ পর্যন্ত ৭৩৪টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে চিতাওয়ান জেলায় সর্বোচ্চ ২৫৯টি এবং পূর্ব নাওয়ালপারাসিতে ১৮৪টি মরদেহ উদ্ধার করা হয়। বন্যায় রাসুয়া জেলায় প্রথম পানির তোড় আঘাত হানলেও তীব্র স্রোতে মরদেহগুলো কয়েকশো মাইল দূরে ভেসে গেছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলো থেকে এ পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কেবল হেলিকপ্টার ব্যবহার করেই এসকল স্থানে ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

একই সাথে মর্গে স্থানের তীব্র সংকট ও মৃতদেহ সংরক্ষণে ফ্রিজারের অভাব দেখা দেওয়ায় উদ্ধার করা লাশগুলো দ্রুত সমাহিত করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, স্বজনদের পরবর্তীতে পরিচয় নিশ্চিত করার সুবিধার্থে প্রতিটি মরদেহের ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ করে রাখার পর লাশগুলো সৎকার করা হবে।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেপালে প্রলয়ঙ্করি বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার

হিমবাহ ধস ও অতিবর্ষণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও অন্তত ২ হাজার ৪৯৮ জন...

৮ হাজার মুসলমান হত্যাকরা যুদ্ধাপরাধী ম্লাদিচকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ঘোষণা!

১৯৯০-এর দশকের ভয়াবহ বসনিয়া যুদ্ধে ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম হত্যায় দণ্ডিত যুদ্ধাপরাধী ও সাবেক সামরিক কমান্ডার রাৎকো ম্লাদিচকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক...

Related Articles

৩ মিনিটে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জন ভাইরাল

‘স্যার, স্যার, স্যার…’। একবার-দুবার নয়, টানা তিন মিনিটে ৮১ বার। অর্থাৎ গড়ে...

থার্ড টার্মিনালের র‍্যাম্পে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর...

বর্জ্য বিদ্যুৎের খরচ বেশি হলেও বেনিফিটটা দেখতে হবে: নুরুল হক নুর

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু...

‘আমাদের বাঁচান ভাই’—স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এভাবেই...