Home জাতীয় অপরাধ ছিনতাইকারীর হেঁচকা টানে স্বামীর চোখের সামনেই শিক্ষিকা স্ত্রীর করুণ মৃত্যু
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনাসাম্প্রতিক

ছিনতাইকারীর হেঁচকা টানে স্বামীর চোখের সামনেই শিক্ষিকা স্ত্রীর করুণ মৃত্যু

Share
Share

চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে স্বামীর হাত ধরে ঢাকায় এসে ছিনতাইকারীর নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারালেন রনজিনা পারভীন (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ব্যাটারিচালিত অটোরিকশা থেকে সজোরে ব্যাগ টেনে নেওয়ার পর পাকা সড়কে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় তার।

শনিবার (২৯ আগস্ট) ভোরে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়া গাবতলী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি বগুড়া নিউ মার্কেটের ব্যবসায়ী স্বামী আব্দুল মতিন ও নবম শ্রেণিতে পড়ুয়া একমাত্র মেয়েকে নিয়ে বগুড়া শহরের রহমাননগর এলাকায় বসবাস করতেন।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার ভোরে কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশায় চড়ে ফার্মগেটের খামারবাড়ি চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন ওই দম্পতি। রিকশাটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের বকুলতলা গেট অতিক্রম করার সময় একটি মোটরসাইকেল তাদের গতিরোধের চেষ্টা করে। রিকশাচালক গতি কমাতেই পেছনে থাকা ছিনতাইকারী রনজিনার কাঁধে থাকা ব্যাগটি ধরে সজোরে টান দেয়। হেঁচকা টানে ছিটকে সড়কের ওপর পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি।

স্ত্রীর রক্তাক্ত দেহ কোলে তুলে নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিক্ষিকার সহকর্মী ও স্বজনদের মাঝে চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটির পর শেরেবাংলা নগর থানা পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। এ ব্যাপারে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু ইন্টার্নশিপ ও প্রশিক্ষণমূলক কাজে অংশ নেওয়ার অনুমোদন সীমিত করতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নতুন নির্দেশনা জারি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়...

Related Articles

৮ বছর পর সিলেটে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালু

আট বছর বন্ধ থাকার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবার বিদেশি...

সাগর-রুনি হত্যায় জড়িত সাবেক গোয়েন্দা প্রধান

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার দীর্ঘ তদন্তে নতুন...

সাগর-রুনি হত্যা তদন্তে উঠে এলো এক বিনোদন কর্মীর নাম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন সূত্র...

চীনের সঙ্গে শিগগিরই কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপে যাচ্ছে বাংলাদেশ

চীনের সঙ্গে শিগগিরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে...