Home সাম্প্রতিক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
সাম্প্রতিক

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

Share
Share

চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে গুলি করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ অক্টোবর নগরের চান্দগাঁও থানার কাছে জাগরণী সংঘ ক্লাব এলাকায় একটি কালো নোয়াহ গাড়িতে করে এসে তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। তিনি এমইএস কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী ছিলেন।

এ ঘটনায় পরদিন রাতে তাহসিনের বাবা মো. মুছা বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। মামলায় সন্ত্রাসী সাজ্জাদসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়।

মামলাটিতে নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাহসিনকে হত্যার অভিযোগ তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেপালে প্রলয়ঙ্করি বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার

হিমবাহ ধস ও অতিবর্ষণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও অন্তত ২ হাজার ৪৯৮ জন...

৮ হাজার মুসলমান হত্যাকরা যুদ্ধাপরাধী ম্লাদিচকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ঘোষণা!

১৯৯০-এর দশকের ভয়াবহ বসনিয়া যুদ্ধে ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম হত্যায় দণ্ডিত যুদ্ধাপরাধী ও সাবেক সামরিক কমান্ডার রাৎকো ম্লাদিচকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক...

Related Articles

৩ মিনিটে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জন ভাইরাল

‘স্যার, স্যার, স্যার…’। একবার-দুবার নয়, টানা তিন মিনিটে ৮১ বার। অর্থাৎ গড়ে...

থার্ড টার্মিনালের র‍্যাম্পে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর...

বর্জ্য বিদ্যুৎের খরচ বেশি হলেও বেনিফিটটা দেখতে হবে: নুরুল হক নুর

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু...

‘আমাদের বাঁচান ভাই’—স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এভাবেই...