Home জাতীয় ‘এটা শাহবাগ নয়, মহান জাতীয় সংসদ’ মন্তব্যে অধিবেশন কক্ষে হট্টগোল
জাতীয়

‘এটা শাহবাগ নয়, মহান জাতীয় সংসদ’ মন্তব্যে অধিবেশন কক্ষে হট্টগোল

Share
Share

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। বিরোধীদলীয় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা শাহবাগ নয়, মহান জাতীয় সংসদ।’ তাঁর এই মন্তব্যের প্রতিবাদে বিরোধীদলীয় সংসদ সদস্যরা আসন থেকে উঠে দাঁড়ালে সংসদে হট্টগোল শুরু হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

এর আগে বিরোধীদলীয় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ তাঁকে উদ্দেশ করে বলেন, ‘এটা শাহবাগ নয়, মহান জাতীয় সংসদ।’

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ বিরোধীদলীয় সংসদ সদস্যরা আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় অধিবেশন কক্ষে তুমুল বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের শুরুর দিন থেকেই এমন আচরণ করে যাচ্ছেন। আমি জানি না, তিনি নিজেকে কী মনে করেন।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘সাম্প্রতিক বক্তব্যগুলোতে তিনি নিজেকে জাতীয় সংসদের শিক্ষক হিসেবে পরিচয় করিয়েছেন। মাননীয় স্পিকার, আমরা মহান জাতীয় সংসদের কাউকে শিক্ষক হিসেবে দেখতে চাই না।’

একপর্যায়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মাইক বন্ধ করে সংসদ সদস্যদের থামান। পরে পরিস্থিতি শান্ত হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফশিলি ব্যাংকে টানা তিন দিন ছুটি থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল...

‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই’: তারেক রহমান

দলের ভেতরে যেকোনো মূল্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই।’ শৃঙ্খলা ভঙ্গের দায়ে...

Related Articles

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক...

গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা...

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করতে...

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি...

;