Home জাতীয় অপরাধ মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: কারখানায় মিলল অবাক করা সব জিনিস
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: কারখানায় মিলল অবাক করা সব জিনিস

Share
Share

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ


মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে গড়ে ওঠা এক অবৈধ কারেন্ট জাল উৎপাদন কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। দীর্ঘ তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিল জব্দ করা হয়। অসাধু উপায়ে নিষিদ্ধ কারেন্ট জাল তৈরির অপরাধে কারখানার মালিককে ছয় মাসের কারাদণ্ডসহ মোট চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মুন্সীগঞ্জ জেলা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় এ অভিযান শুরু হয়। সোমবার (২৪ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিট পর্যন্ত চলা যৌথ অভিযানে ঐ এলাকার সজীব (৩০) নামের এক ব্যক্তির মালিকানাধীন কারখানায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, সুতা ও রিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

​অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অসাধু কারখানা মালিক সজীবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানায় কর্মরত তিন শ্রমিক শামীম (২৩), আনোয়ার (৩০) ও রাসেলকে (২৮) এক দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।

​প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নদী ও মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সব অবৈধ মালামাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে এবং আইনগত প্রক্রিয়া শেষে অবৈধভাবে পরিচালিত কারখানাটি সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেছেন, ঢাকার সড়কে...

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে চেক ও আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ...

Related Articles

কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করতে অপতৎপরতা চালাচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করতে নানা ধরনের অপকৌশল ও অপতৎপরতা চালানোর...

ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও মারধরের ঘটনায় দায়ের করা...

এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’

বিতর্কিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন বলে অভিযোগ থাকা ফার্স্টকমকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায়...

গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা থাকার অভিযোগের প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে...

;