Home জাতীয় অপরাধ রংপুরে একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় ২ আসামির স্বীকারোক্তি
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

রংপুরে একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় ২ আসামির স্বীকারোক্তি

Share
Share

রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়ায় জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তারকৃত দুই অভিযুক্ত-সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে নিজেদের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। মুখ্য মহানগর হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান শেষে রোববার গভীর রাতে বিচারক তাদের রিমান্ড ছাড়াই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে ও আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, বৃহস্পতিবার রাতে গণপতি চক্রবর্তীর নির্মাণাধীন তিনতলা বাড়ির ছাদে উঠে ইয়াবা সেবন করছিল সিদ্ধার্থ ও মুগ্ধ। শিক্ষক গণপতি টের পেয়ে বাধা দিলে তারা তাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনা ধামাচাপা দিতে পরবর্তীতে একে একে শিক্ষকের স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী এবং সবশেষে ঘুমন্ত শিশু প্রিয়মকে নির্মমভাবে হত্যা করা হয়।

পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ড সম্পন্ন করার পর খুনিরা নির্দ্বিধায় বাথরুমে গোসল করে, টেবিলে বসে খেজুর ও অবশিষ্ট ইয়াবা সেবন করে। ঘটনাটিকে ‘ডাকাতি’ বলে চালিয়ে দিতে তারা আলমারি ও ঘরের আসবাব ছড়িয়ে-ছিটিয়ে রাখে এবং আঙুলের ছাপ মুছতে মোবাইল ফোন ডিটারজেন্ট পানিতে ডুবিয়ে রাখে।

এদিকে, নিহতদের মরদেহ উদ্ধারের পর তাদের মুখমণ্ডল বীভৎস ও ঝলসানো অবস্থায় পাওয়া নিয়ে রহস্য তৈরি হয়েছে। মরদেহের মুখে তরল পদার্থ পাওয়া যাওয়ায় সিআইডি রাসায়নিকের ব্যবহারের সন্দেহ প্রকাশ করলেও, ময়নাতদন্তকারী চিকিৎসকের মতে মরদেহ পচে যাওয়ার কারণেই এমন রূপ নিয়েছে। অপরদিকে, শিক্ষক গণপতি চক্রবর্তী বাড়ি নির্মাণের কাজের জন্য মৃত্যুর মাত্র এক মাস আগে প্রভিডেন্ট ফান্ড থেকে ১৫ লাখ টাকা উত্তোলন করেছিলেন।

সেই অর্থ ডাকাতি করা খুনিদের মূল উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে মামলার বাদী ও পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রশ্ন রয়ে গেছে।নারকীয় এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সর্বস্তরের মানুষ। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের জবাবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংক্রমণে চার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এই...

কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখেও নতি স্বীকার করবে না ইরান

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক যুদ্ধের সর্বগ্রাসী প্রভাবে দেশের অর্থনীতিতে ব্যাপক টানা-পোড়েন দেখা দিলেও কোনো অবস্থাতেই নতি স্বীকার করবে না ইরান।...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি...

কলকাতায় মুসলিমদের খাওয়ার পানি না দেওয়ার অভিযোগ: জাতিসংঘে চিঠি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জ্যোতি নগর কলোনিতে মুসলিম বাসিন্দাদের পানীয় জল সরবরাহ না...

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে, লেখা শেয়ার করলেন ট্রাম্প

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ ও সাবেক জাতিসংঘ...

ওসমানীনগরে রাতের ফুটবল টুর্নামেন্ট বন্ধ, অমান্য করলে আইনি ব্যবস্থা

সিলেটের ওসমানীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায়...

;